ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

বাংলাদেশ ভ্রমণে উৎসাহিত করতে রাজধানীতে বিটুবি এক্সচেঞ্জ প্রোগ্রাম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-05-2023 03:18:06 pm

রাজধানীতে শুরু হয়েছে মুজিব’স বাংলাদেশ ট্যুরিজম প্রোমোশন অ্যান্ড বিটুবি এক্সচেঞ্জ প্রোগ্রাম। এতে বাংলাদেশের ট্যুরিজম সম্পর্কিত ১২৫ স্টেকহোল্ডারের সঙ্গে অংশ নিয়েছে এশিয়ার চারটি দেশের ৯৭ ট্যুর অপারেটর।


শনিবার (২৭ মে) সকাল সাড়ে ১০টায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার গ্র্যান্ড বলরুমে এ বিজনেস টু বিজনেস (বিটুবি) মিটিং শুরু হয়। এটি বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। এর আগে সকালে দেশে আসা ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের ৯৭ ট্যুর অপারেটরকে বাংলাদেশের বিষয়ে কান্ট্রি প্রেজেন্টেশন দেওয়া হয়।


মিটিংয়ে অংশগ্রহণকারী বাংলাদেশি স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদেশ থেকে আসা ট্যুর অপারেটররা বাংলাদেশকে জানার পাশাপাশি তাদের দেশ সম্পর্কে জানাচ্ছেন ও সেখানে যেতে আহ্বান করছেন। যেহেতু এ আয়োজন বাংলাদেশকে প্রেজেন্ট করতে ও আমাদের দেশ ভ্রমণে উৎসাহিত করতে, আমরা সেই কাজটিই করছি।


বিটুবি মিটিং নিয়ে এয়ার অ্যাস্ট্রার মার্কেটিং ও সেলসের সিনিয়র এক্সিকিউটিভ মো. মাসুদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, বিদেশি ট্যুর অপারেটররা আমাদের এয়ারক্রাফটগুলো কোন রুটে চলছে, ভাড়া কেমন এসব জানতে আসছেন। তাদের ভাষ্য মতে, পরে তারা আমাদের দেশে এলে আমাদের এয়ারক্রাফটে ভ্রমণ করবেন।


শেরাটন ঢাকার ক্যাটারিং সেলস এক্সিকিউটিভ শারমিন সুলতানা ঢাকা পোস্টকে বলেন, আমাদের পর্যটন খাতে করোনা একটি বড় ধাক্কা দিয়েছিল। আমরা এখন সেটি মোটামুটি কাটিয়ে উঠতে পেরেছি। এখানে বিদেশি ট্যুর অপারেটররা আমাদের হোটেল সম্পর্কে জানছেন। আমরা ভালো সাড়া পাচ্ছি।


ইন্টারকন্টিনেন্টাল ঢাকার অ্যাসিস্ট্যান্ট কমিউনিকেশন ম্যানেজার সৈয়দা ফাইজা ফারিয়া ঢাকা পোস্টকে বলেন, বিদেশি ট্যুর অপারেটররা আমাদের হোটেলেই উঠেছেন। পাশাপাশি আমরা বিটুবি মিটিংয়ে অংশগ্রহণ করেছি। এখানে তারা আমাদের সম্পর্কে আরও জানছেন। আমাদের দেশ ভ্রমণে তাদের উৎসাহিত করছি।


ইয়োর বাংলা ট্যুরের সিইও তানভীরুল আরফিন লিংকন ঢাকা পোস্টকে বলেন, ভালো সাড়া পাচ্ছি বিদেশি ট্যুর অপারেটরদের কাছ থাকে। তবে তারা আমাদের প্রভাবিত করার চেষ্টা করছে তাদের দেশ ভ্রমণে। কিন্তু আমরা তো এখানে আমাদের দেশ সম্পর্কে জানাতে বসেছি এবং সেটিই করছি।


যমুনা লাইসিউর অ্যান্ড হলিডে ট্যুরসের সিইও এসএম সেলিম ঢাকা পোস্টকে বলেন, বিদেশ থেকে আসা ট্যুর অপারেটররা বাংলাদেশকে জানার পাশাপাশি তাদের দেশ সম্পর্কে জানাচ্ছেন। বেশির ভাগই আমাদেরকে সেখানে যেতে আহ্বান করছেন। কিন্তু যেহেতু এই আয়োজনের মূল উদ্দেশ্য বাংলাদেশকে প্রেজেন্ট করা এবং তাদেরকে আমাদের দেশ ভ্রমণে উৎসাহিত করা, আমরা তা করার চেষ্টা করছি।


বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত মুজিব’স বাংলাদেশ ট্যুরিজম প্রোমোশন অ্যান্ড বিটুবি এক্সচেঞ্জ প্রোগ্রামে নেপাল থেকে ১২ জন, ভুটান থেকে ১৪ জন, শ্রীলঙ্কা থেকে ১৯ জন এবং ভারত থেকে ৫২ জন ট্যুর অপারেটর অংশগ্রহণ করেছে। ভারতের অধিকাংশ অপারেটরই পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, ত্রিপুরা, মিজোরাম এবং অরুণাচলের।


ট্যুরিজম স্টেকহোল্ডারদের সুষম অংশগ্রহণ নিশ্চিত করতে ঢাকায় ব্যবসারত স্টেকহোল্ডারদের পাশাপাশি বাংলাদেশের অঞ্চলভিত্তিক ট্যুরিজম স্টেকহোল্ডারদের এ আয়োজনে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিদেশি স্টেকহোল্ডারদের সঙ্গে নেটওয়ার্কিংয়ের পাশাপাশি দেশীয় স্টেকহোল্ডারদের নিজেদের মধ্যে বন্ধন সুদৃঢ় করতে এবং অঞ্চলভিত্তিক নেটওয়ার্ক গড়ে তুলতেই এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


এতে বাংলাদেশি স্টেকহোল্ডারদের মধ্যে ৪৬টি হোটেল ও রিসোর্ট, চারটি দেশীয় এয়ারলাইন্স, ১০টি ট্যুরিস্ট ভেসেল এবং ৬৫টি ট্যুর অপারেটর ও ট্যুর গাইড প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

আরও খবর