দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

বেনাপোলে প্রায় ৩ কোটি টাকার ১৭ পিচ স্বর্ণের বারসহ পাচারকারী আটক


 যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৭ পিচ (২ কেজি ৮২৯ গ্রাম ওজনের) স্বর্ণের বারসহ মিকাইল হোসেন পিন্টু (৩০) নামে এক পাচারকারী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।


শনিবার (২৭ মে) সকালে বেনাপোল পোর্ট থানার খলশী এলাকা থেকে যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ান ও মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়ানের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে এ স্বর্ণের বারসহ তাকে আটক করে। 


আটক মিকাইল বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের আবু সাঈদের ছেলে।


যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্ট কর্নেল আহমেদ জামিল হোসেন জানান, বেনাপোল সীমান্ত পথ দিয়ে ভারতে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান পাচার হবে। এমন গোপন খবর, ৪৯ বিজিবি ও ৫৮ বিজিবি এর দুইটি চৌকষ টহলদল বেনাপোল পোর্ট থানার খলশী বাজার গ্রামস্থ মাঠে অবস্থান নেয়। পরবর্তীতে সন্দেহভাজন ওই পাচারকারী খলশী বাজার গ্রামস্থ মাঠ দিয়ে সীমান্তের দিকে যাওয়ার প্রাক্কালে তাকে আটক করা হয়। পরে, তাকে তল্লাশি করে তার কোমড়ে থাকা বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় স্কসটেপ দ্বারা মোড়ানো ১৭ পিচ স্বর্ণে বার উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে সে বাংলাদেশী নাগরিক বলে স্বীকার করে এবং উক্ত স্বর্ণের বার ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিল বলে জানান।


উদ্ধারকৃত স্বর্ণের মূল্য দুই কোটি বিরাশি লক্ষ নব্বই হাজার টাকা। আটক আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

২ ঘন্টা ৪৯ মিনিট আগে