পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা কাশ্মীরে বিক্ষোভ দমনে গুলি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন শ্রীমঙ্গলে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বিশাল আকৃতির অজগর উদ্ধার জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি

বঙ্গবন্ধু ডিপ্লোমা চিকিৎসক পরিষদের বার্ষিক আলোচনা সভা ও বঙ্গবন্ধু সম্মাননা পদক ২০২৩ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত

 সোনাইমুড়িতে বঙ্গবন্ধু ডিপ্লোমা চিকিৎসক পরিষদের বার্ষিক আলোচনা সভা ও বঙ্গবন্ধু সম্মাননা পদক ২০২৩ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


সোনাইমুড়ী রৌশন কমিউনিটি সেন্টারে ডাক্তার মোঃ ফারুক হোসেন সঞ্চালনায় ও ডাক্তার এ এইচ এম মোদাচ্ছের হাছান রুবেলের(বঙ্গবন্ধু ডিপ্লোমা চিকিৎসক পরিষদ নোয়াখালী জেলা) সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল সোনাইমুড়ি-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এমপি।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ,ফ,ম বাবুল বাবু, আলহাজ্ব নিজামুল হক ভূঁইয়া (সাংগঠনিক সচিব হিউ ম্যান এইড ইন্টারন্যাশনাল)সোনাইমুড়ী পৌরসভার মেয়র ভিপি নুরুল হক চৌধুরী, নোয়াখালী জেলা পরিষদের সদস্য ভি পি বাহার,চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন সহ বঙ্গবন্ধু ডিপ্লোমা চিকিৎসক পরিষদের সদস্যগন ও চাটখিল সোনাইমুড়ি উপজেলার বিভিন্ন নেত্রীবৃন্দ। 


উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেন(সভাপতি বঙ্গবন্ধু ডিপ্লোমা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটি)।


এ সময় বক্তারা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে বর্তমান সরকারের চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন অবদান ও ভবিষত পরিকল্পনার কথা তুলে ধরার পাশাপাশি কর্ম ক্ষেত্রে তাদের বিভিন্ন অসুবিধা ও দাবী তুলে ধরেন।


প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য নিজ সংসদীয় আসনে মহামারী করোনা সহ বিভিন্ন দুর্যোগ মূহূর্তে ডিপ্লোমা চিকিৎসক সহ চিকিৎসা ব্যবস্থার সাথে জড়িত সকলের গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালনের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে,বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন উন্নতি এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বঙ্গবন্ধু ডিপ্লোমা পরিষদের সদস্যদের কর্মক্ষেত্রে সকল সমস্যা সমাধানের বিষয় কার্য্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।


অনুষ্ঠানে ডাঃ আনোয়ার হোসেন,ডাঃ মো:মোদাচ্ছের হাছান,ডাঃ রাসেল,ডাঃদিদারুল আলম,ডাঃ রিয়াদকে চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য বঙ্গবন্ধু সম্মাননা পদক ২০২৩ তুলে দেওয়া হয়।

আরও খবর





6a68c65664310-280726091014.webp
এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা

২০ ঘন্টা ৫৫ মিনিট আগে