দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

আজও বৃষ্টি হলে আইপিএলের শিরোপা কার হাতে উঠবে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-05-2023 07:11:30 am

ঝুম বৃষ্টির কারণে রবিবার (২৮ মে) মাঠে গড়ায়নি আইপিএলের ফাইনাল ম্যাচ। তবে রিজার্ভ ডে থাকায় কিছুটা হলেও স্বস্তিতে আছে দল দুটি। একই ভেন্যুতে আজ রাত ৮ টায় শুরু হওয়ার কথা রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচটি।

তবে আজ যদি বৃষ্টি হানা দেয় তাহলে শিরোপা নির্ধারণ হবে কিসের ভিত্তিতে? রাত ৮ সময় খেলা শুরু করা সম্ভব না হলে, অপেক্ষা করবে রাত ১১টা ৫৫ মিনিট পর্যন্ত। এটাই খেলা শুরুর হওয়ার সর্বশেষ সময়। ১১টা ৫৬ মিনিটে বল মাঠে গড়ালে তখন ম্যাচ হবে ৫ ওভারের।


তবে যদি এই পাঁচ ওভার করেও খেলা সম্ভব না হয়, তখন ট্রফি নির্ধারণ করতে হবে সুপার ওভারে। আর যদি সেটাও অসম্ভব হয় তাহলে ফাইনাল ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করবেন আম্পায়াররা।


আইপিএলের ফাইনাল ম্যাচে এমনটা ঘটলে নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন দল নির্বাচন করা হবে লিগ পর্বের ফলাফল দেখে। তখন পয়েন্ট টেবিলের উপরের দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। তাহলে নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে শীর্ষে থাকায় চ্যাম্পিয়ন হবে গুজরাট টাইটান্স। কপাল পুড়বে ধোনির চেন্নাই সুপার কিংসের। 


গতকাল সন্ধ্যা থেকেই বৃষ্টি ছিল আহমেদাবাদে। সেটা চলেছে রাত পর্যন্ত। রাত ৯টার দিকে একবার বৃষ্টি থেমেছিল, বৃষ্টি থামার ফলে উইকেটের কভার সরানো হয়েছিল। কিন্তু মিনিট দশেক পর আবারও শুরু হয় বৃষ্টি। টানা বৃষ্টিতে খেলার মতো পরিবেশ হয়ে ওঠেনি।

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৩ ঘন্টা ৭ মিনিট আগে