চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার

ঝিনাইদহে মায়ের হাতে ছেলে খুন, মায়ের আত্মহত্যার চেষ্ট।


ঝিনাইদহের শৈলকুপায় বিস্কুটের ভেতর বিষ প্রয়োগে চার বছর বয়সী ছেলেকে হত্যার পর মীম খাতুন নামে এক মায়ের আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে।


মঙ্গলবার (৩০ মে) বেলা ১১টার দিকে উপজেলার ত্রিবেনী ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শিশুর নাম শেখ মাহাদী। তার বাবার নাম সজীব হোসেন।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামী শেখপাড়া বাজারের একজন ব্যবসায়ী। বেলা ১১টার দিকে গৃহবধূর স্বামী দোকান থেকে বাড়ি এসে রুমের দরজা বন্ধ দেখতে পান। অনেকক্ষণ ডাকাডাকির একপর্যায়ে দরজা না খুললে চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। পরে ধাক্কা দিয়ে রুমের জানালা খুলে দেখে গৃহবধূ ও শিশু সন্তান ঘরের ধরনার ওড়নার সাথে ঝুলে আছে।


পরে দরজা ভেঙে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলেকে মৃত ঘোষণা করেন। আর গৃহবধূকে ভর্তি করা হয়।


গৃহবধূর রুম থেকে পুলিশ দুটি মোবাইল ফোন, বিষের বোতল, বিস্কুট ও ওড়না উদ্ধার করেছে পুলিশ। তবে কি কারণে মা-ছেলের এমন কাণ্ড পরিবারের সদস্যরা ও স্থানীয়রা কেউ জানাতে পারেনি।


শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, শেখপাড়া গ্রামে মা-ছেলের ঘটনায় ছেলে মারা গেছে। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে কিছু আলামত সংগ্রহ করেছে। প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে, মামলা প্রক্রিয়াধীন।

আরও খবর