শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মোবাইল কনফারেন্সের মাধ্যমে কুল্যার বজরা খাল খনন উদ্বোধন

মোবাইল কনফারেন্সের মাধ্যমে কুল্যার বজরা খাল খনন উদ্বোধন


 সাতক্ষীরা আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে বজরা খাল খনন কাজ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ জুন) ২৩ ইং দুপুর ১২ টায় মোবাইল কনফারেন্সের মাধ্যমে খনন কাজের শুভ উদ্বোধন করেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।

 

ইউনিয়নের পুটিমারী নদী থেকে মহাজনপুর গ্রাম পর্যন্ত দীর্ঘ ১.৭৫০ কি.মি. বজরা খালটি দীর্ঘকাল খনন কাজ না করায় ভরাট হয়ে পয়: নিস্কাশন ব্যবস্থা ভেঙ্গে পড়েছিল। এলাকার হাজার হাজার বিঘা জমি ও বহু গ্রামের পানি নিস্কাশনের জন্য এ খালটির বিকল্প নেই। কিন্তু পয়: নিস্কাশন ব্যবস্থা না থাকায় এলাকার মানুষ মাছ চাষ, ফসল উৎপাদন ও জলাবদ্ধতার হাত থেকে রক্ষার উপায় ছিলনা, পাশাপাশি প্রয়োজনের সময় পানি উঠাতে না পেরে ব্যাপক ভাবে ক্ষতির মুখে পড়ে আসছেন।

 

বিষয়টি গুরুত্বপূর্ণ বিবেচনা করে এমপি মহোদয়ের ডিও লেটারের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমের প্রেক্ষিতে খাল পুন: খনন কাজের বরাদ্দ আসে। খালটির খনন কাজ শেষ হলে এলাকার হাজার হাজার মানুষ ও জমির চাষাবাদ বিঘ্নমুক্ত হবে। এ ছাড়া খাননকৃত মাটি দিয়ে যাতয়াত পথ প্রশস্ত করা হলে যোগাযোগ ব্যবস্থারও আমূল পরিবর্তন হবে।

 

এমপি রুহুল হক কাজের শুভ উদ্বোধন ঘোষণার পরপরই ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশের মাধ্যমে স্কেমিটারদ্বারা খনন কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। এ সময় ঠিকাদার মাসুদ, ইউপি সদস্য আঃ রশিদ, আ.লীগ নেতা ফিরোজ খান মধু, সমাজ সেবক মনিরুল ইসলাম মনি, শ্রমিকলীগের শাহিনুর রহমান, কাজিউল ইসলাম কাজল, আঃ আলিম, আছাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর