বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল

কুমিল্লায় এনজিও দিয়া"র প্রধান কার্যালয়ে নারী ও শিশুর সহিংসতা,বাল্যবিবাহ যৌতুক ও মাদক প্রতিরোধ সভা অনুষ্ঠিত

কুমিল্লায় এনজিও সংস্থা ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর হিউম্যান এডভান্সমেন্ট (দিয়া)'র উদ্যোগে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ, যৌতুক ও মাদকের কুফল সম্পর্কে উদ্বুদ্ধ করণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২ জুন শুক্রবার সকালে দিয়া'র প্রধান কার্যালয় কুমিল্লার আদর্শ সদর উপজেলার দৌলতপুর পশ্চিম পাড়া একে ভবনের ২য় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।


উক্ত সভায় দিয়া'র উপ-পরিচালক মোঃ আবুল বাশারের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দিয়া'র নির্বাহী পরিচালক জনাব মোঃ আবুল কাশেম। দিয়া'র পরিচালক নাছরিন আক্তার, প্রোগ্রাম ম্যানেজার নুসরাত জাহান,মনিটরিং অফিসার মোঃ সুমন মিয়া, কুমিল্লা শাখা ব্যবস্থাপক মোঃ রিয়াজুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মোঃ সফিকুল ইসলাম, জাকির হোসেন, নাজমুল হক, সুজন চন্দ্ৰ ঘোষ, জহিরুল ইসলাম, কামরুল ইসলাম, মোতালেব হোসেন, মোঃ ফিরোজ হাসান প্রমুখ।


এ সময় আলোচনা সভায় দিয়া'র নির্বাহী পরিচালক জনাব মোঃ আবুল কাশেম বলেন, সকল স্টাফদের এক হয়ে দলবদ্ধ ভাবে কাজ করতে হবে। সব সময় যে যেখানেই থাকুক না কেন অসহায় ও দারিদ্রদের পাশে দাঁড়ানো হচ্ছে আমাদের লক্ষ্য। চোখের সামনে কোন অন্যায় অত্যাচার দেখলে তা প্রতিরোধ করতে হবে।


বাল্যবিবাহের কুফল বাস্তবে আমাদের দেশে কোনো কোনো শিশুর এতো অল্প বয়সে বিয়ে হয় যখন তাদের কাছে বিয়ের অর্থই পরিষ্কার থাকে না। শারীরিক ও মানসিক পূর্ণতাপ্রাপ্তির আগেই বাল্যবিবাহের শিকার হয় বিশেষ করে মেয়েরা। বাল্যবিবাহের খেসারত ছেলেমেয়ে উভয়কে দিতে হলেও মেয়েদের জীবনে এর কুফলের পরিধি ও মাত্রা ভয়াবহ এবং ব্যাপক। বাল্যবিবাহের মধ্য দিয়ে এক ঝুঁকিপূর্ণ ও দুর্দশাগ্রস্ত দাম্পত্য জীবনের দিকে মেয়েশিশু বা কিশোরীকে ঠেলে দেয়া হয়। অল্প বয়সী মায়েরাই বেশি মাতৃমৃত্যুর শিকার হয়। জীবন সম্পর্কে অনভিজ্ঞ নারী সংসারে নানাভাবে নির্যাতিত হয়। তার শিক্ষা ও দক্ষতা লাভের পথ রুদ্ধ হয়ে যায়। জীবিকার সংগ্রামে পিছিয়ে পড়ে নারী। যৌতুক দেব না, যৌতুক নেব না। দক্ষ শ্রমিক থেকে বঞ্চিত হয় পরিবার-সমাজ-অর্থনীতি। বাল্যবিবাহ নিরোধের জন্য আইন আছে, তাই আমরা সবাই বাল্যবিবাহ নিরোধের জন্য আইনের কাছে যাব, আইন তার সঠিক ব্যবস্থা নেবে। পাশাপাশি সামাজিক আন্দোলন জোরদার করা প্রয়োজন।


মাদক প্রতিরোধে পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পারিবারিক ও সামাজিক সচেতনতা, শিক্ষা, পরিমিত জীবন যাপন, বন্ধু নির্বাচন, দায়িত্বশীলতা ইত্যাদি মাদকাসক্তি প্রতিরোধ ও প্রতিকারের পথ। সন্তানের উপর খেয়াল রাখতে হবে যে সে কোন অস্বাভাবিক জীবন যাপন করছে কিনা, কেমন বন্ধু বান্ধবের সাথে সে মিশছে। এবং সমাজ জোরদার করে কঠোর উদ্যোগ নিয়ে মাদক প্রতিরোধ করতে হবে। ও আমাদের সম্মুখীনে যদি কোন ব্যক্তি মাদকদ্রব্য সেবন করে তাহলে, আমরা তাদেরকে বুঝিয়ে ভালো রাস্তায় আনার চেষ্টা করবো, এভাবেই প্রতিরোধ করা সম্ভব হবে ইত্যাদি।

আরও খবর




6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ১৪ ঘন্টা ৪৪ মিনিট আগে