রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন

লাখাইয়ে অনাবৃষ্টির কারনে ২৭ শত হেক্টর জমি অকেজো।

লাখাইয়ে অনাবৃষ্টির কারনে ২৭ শত হেক্টর জমি অকেজো।



 হবিগঞ্জের লাখাই উপজেলায় অনাবৃষ্টির কারনে বোনা আমন ধান আবাদে ব্যাহত ফলে ২৭ শত হেক্টর জমি অনাবাদি হয়ে পরেছে। এতে করে কৃষকের মাথায় বাজ পরেছে।

খোঁজ নিয়ে জানা যায়, লাখাই উপজেলা কৃষি অধিদপ্তরের প্রাপ্ত সূত্র মতে লাখাই উপজেলায় এ বছর বোনা আমন ধান চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩৫ শত হেক্টর জমি কিন্তু এ বছর এই মৌসুমে অনাবৃষ্টির কারনে বোনা আমন ধান চাষে অর্জিত হয়েছে মাত্র ৮শত হেক্টর জমি।

এ ব্যপারে লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান মিজানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ বছর এই বোনা আমন মৌসুমে অনাবৃষ্টির কারনে কৃষকেরা বোনা আমন ধান চাষের আওতায় আনতে পারেনি। ফলে এ বছর বোনা আমন ধানের ২৭ শত হেক্টর জমি অনাবাদি হয়ে পরেছে। যার ফলে এ বছর ৪১ শত মেঃ টঃ ধান উৎপাদনের ঘাটতি দেখা দিতে পারে।

তিনি আরো জানান, এ বছর বোনা আমন ধান চাষে অর্জিত হয়েছে মাত্র ৮ শত হেক্টর জমি যার উৎপাদনের লক্ষ্য মাত্রা ১২ শত মেঃ টঃ ধান। এ ব্যপারে লাখাই উপজেলার যন্ত্রচালিত হালচাষকারী মালিক মোঃ নুরুল হক, আরমান মিয়া,ইউনুছ আলী ও গিয়াস উদ্দিনের সাথে আলাপকালে তারা জানান এ বছর বৃষ্টি না হওয়ায় আমরা যন্ত্রচালিত হালচাষের মেশিন নিয়ে অবসর সময় দিন কাটাচ্ছি।

ফলে আমাদের ঐ ব্যবসায় অনেক ক্ষতির সম্মুখীন হয়ে পরেছি। ড্রাইভারদেরকে নিয়মিত বেতন দিতে হচ্ছে।

এ ব্যাপারে লাখাই উপজেলার বেশ কয়েকজন কৃষকের সাথে আলাপকালে জানান এ বছর বৃষ্টি না হওয়ায় আমাদের বোনা আমন জমিতে ধান বোনতে পারি নাই ফলে আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হয়ে পরেছি

Tag
আরও খবর



deshchitro-69e39db4defe5-180426090524.webp
ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত

১২ ঘন্টা ১৯ মিনিট আগে