দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

নলছিটিতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঝালকাঠির নলছিটিতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৫ জুন সোমবার সকাল ১১টায় নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ দল ও নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় দল।

"অভাব নয় সীমাহীন লোভই দুর্নীতির বিস্তরণ ঘটায়" এই শিরোনামে বিতর্ক প্রতিযোগিতায় নলছিটি দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও নলছিটি ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল'র  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আ'লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নলছিটি থানার অফিসার ইনচার্জ মু.আতাউর রহমান, নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ'র প্রধান শিক্ষক মোহম্মদ জলিলুর রহমান আকন্দ, নান্দিকাঠি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক একরামুল করিম মিঠু।

বক্তব্য রাখেন নলছিটি দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সামসুল আলম খান বাহার, নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক মিলন কান্তি দাস প্রমুখ। উপস্থিত ছিলেন নলছিটি দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কায়কোবাদ তুপন, নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম, পূজা উদযাপন পরিষদ'র সম্পাদক তপন কুমার দাস, সাংবাদিক অরবিন্দ পোদ্দার তপু।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নলছিটি সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামান। 

প্রতিযোগিতায় নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ রানার্স আপ হয়েছে।

পরে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্স আপদের হাতে পুরস্কার তুলে দেন।

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৪ ঘন্টা ১১ মিনিট আগে