দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শার্শা সীমান্তে কোটি টাকার স্বর্ণ সহ দু পাচারকারী আটক



যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১২ পিচ স্বর্ণের বার সহ (১ কেজি ৪০০ গ্রাম ওজন)  দেব হালদার(৪২) ও সাইদুর রহমান নামে দুই শীর্ষ স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা। 


বুধবার (৭ জুন) দুপুর ২.৩০ মিনিটের দিকে উপজেলার রুদ্রপুর সীমান্ত থেকে তাদের আটক করে ২১ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি টহল দলের সদস্যর


আটক দেব হালদার বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের মিন্টু হালদারের ছেলে ও সাইদুল ইসলাম একই এলাকার শফিকুল ইসলামের ছেলে ।


খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান,শার্শা সীমান্তপথে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে এমন গোপন সংবাদে  রুদ্রপুর সীমান্তের বিলপাড়া এলাকার মেইন পিলার ২২ এর পাশ দিয়ে দুইজন সন্দেহভাজন ব্যক্তি সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১২টি স্বর্ণবার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় এক কোটি  ২০ লাখ টাকা। 


আটক পাচারকারীদের বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে এবং আটক দুইজন এলাকার শীর্ষ স্বর্ণ,অস্ত্র ও মাদক পাচারকারী বলে জানান অধিনায়ক তানভীর।

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

২ ঘন্টা ৪৮ মিনিট আগে