উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

স্কুল থেকে ফেরার পথে শিশু শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ.....



জামালপুরের বকশীগঞ্জে স্কুল বন্ধ কিনা খোঁজ নিতে গিয়ে বাড়ী ফেরার পথে তৃতীয় শ্রেনীর এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। সোমবার (৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের টেংরামারী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোতালেব মিয়া (৫০) উপজেলার যদুরচর গ্রামের মিয়ের উদ্দিনের ছেলে। স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থী গত সোমবার সকালে টেংরামারী এলাকায় স্কুল বন্ধ কিনা জানতে তার প্রতিষ্ঠান যদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। বিদ্যালয়ে গিয়ে জানতে পারেন সরকারিভাবে সকল বিদ্যালয় ৪ দিনের বন্ধ ঘোষণা করা হয়েছে। এরপর বিদ্যালয় থেকে বাড়ির দিকে ফেরার পথে ওই শিক্ষার্থীর দুসম্পর্কের নানা (মায়ের ফুফা) স্থানীয় যদুরচর গ্রামের মিয়ের উদ্দিনের ছেলে মোতালেব মিয়া (৫০) তাকে ২০ টাকা দিয়ে প্রলোভন দেখান। এক পর্যায়ে একটি সুপারির বাগানে নিয়ে তার মুখে চেপে ধর্ষণ করেন মোতালেব মিয়া। পরে স্থানীয়রা ওই শিক্ষার্থীকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়। দুইদিন পর বিষয়টি যানাযানি হলে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই শিক্ষার্থীর মা জানান, বুধবার (৭ জুন) সকাল ৬ টায় ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতির কাছে এঘটনার বিচার চাইতে গেলে তিনি বিষয়টি দেখবেন বলে তাকে জানানো হয়।



কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি জানান, বুধবার বিকালে আমার কাছে আসলে আমি এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করি। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত মোতালেব মিয়া এ বিষয়ে তার কোনো বক্তব্য নেওয়া যায়নি। এ ঘটনায় অভিযুক্তের বিচারের দাবি জানিয়েছেন ওই শিক্ষার্থীর পরিবার ও স্থানীয়রা। এ বিষয়ে বকশীগঞ্জ থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মো. সোহেল রানা জানান, স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনাটি তিনি প্রাথমিকভাবে ওই ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে জানতে পেরেছেন। এঘটনায় কেউ এখনো থানায় অভিযোগ দেয়নি। তবে সেখানে পুলিশ পাঠিয়েছি।


Tag
আরও খবর