চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

নাটোরের বড়াইগ্রামে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার



নাটোরের বড়াইগ্রামে ১১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫এর সদস্যরা। গতকাল রাতে উপজেলার পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও ১১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারের মৃত ছামসুল আলমের ছেলে সুরুজ মিয়া ও রংপুরের কাউনিয়া থানার নাজিরদহ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শাহীন মিয়া। আজ সোমবার সকালে র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫এর একটি দল বড়াইগ্রাম উপজেলার পৌর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে মোটরসাইকেল আরোহী দুই ব্যাক্তিকে সন্দেহ হওয়ায় তাদের থামানো হয়। এ সময় তাদের তল্লাশি করে ১১০০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট উদ্ধার ও তাদের আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে যে, টাপেন্টাডল ট্যাবলেটগুলি বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজেদের হেফাজতে রেখেছে। এ ঘটনায় নাটোর বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাদের বড়াইগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।
আরও খবর