দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

বরিশালে মসজিদ থেকে এক ফুটফুটে নবজাতক উদ্ধার

ছবি-- জামাল কাড়াল।


বরিশাল নগরী একটি মসজিদের দোতলা থেকে এক ফুটফুটে এক নবজাতক উদ্ধার করেছ পুলিশ পরিচয়বিহীন ওই শিশুটিকে বুধবার (১৪ জুন) দুপুরে নিজেদের হেফাজতে নিয়েছেন কোতোয়ালি মডেল থানা পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। জানা গেছে, গত ১২ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল নগরের নবগ্রাম রোড সংলগ্ন বটতলা এলাকার বায়তুল মামুর জামে মসজিদের দোতলায় নবজাতকটি দেখতে পান খতিব ও মুয়াজ্জিন মো. রফিকুল ইসলাম এরপর তিনি শিশুটির সঙ্গে কোনো স্বজন রয়েছে কি-না, বিষয়টি খতিয়ে দেখেন। কিন্তু কারো সাক্ষাৎ পাননি। পরে শিশুটি কান্না শুরু করলে তিনি বাসায় নিয়ে যান এবং স্ত্রীর শরণাপন্ন হন। বিষয়টি নিশ্চিত করে সৈয়দ হাতেম আলী কলেজের সৈয়দ আলমগীর ছাত্রাবাস সংলগ্ন ওই মসজিদের খতিব ও মুয়াজ্জিন মো. রফিকুল ইসলাম বলেন, শিশুটি উদ্ধারের পরপরই আমি থানা পুলিশকে অবগত করি।তাদের পরামর্শেই বুধবার (১৪ জুন) দুপুরে শিশুটিকে হস্তান্তর করেছি। তবে শিশুটির যেহেতু কোনো স্বজন নেই, তাই আমি ও আমার পরিবার দত্তক নিতে চাই। বায়তুল মামুর জামে মসজিদের খতিব বলেন, শিশুটি উদ্ধারের পর গত দু’দিন ধরে আমার স্ত্রী যেমনিভাবে তার দেখভাল করছেন, তেমনি সপ্তম ও তৃতীয় শ্রেণিতে পড়ুয়া আমার দুই কন্যাও তাকে কোল ছাড়া করছিল না। তারা কোনোভাবেই শিশুটিকে দিতে চায়নি।তাই আমার স্ত্রী-সন্তানদের আগ্রহেই বর্তমানে ৪-৫ দিন বয়সী ওই শিশুটিকে আমরা আইন মেনে দত্তক নিতে চাই। বিষয়টি থানা পুলিশকেও বলেছি। তবে শিশুটিকে এ মুহূর্তে আগৈলঝাড়ার ছোটমনি নিবাসে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার এসআই নিশাত। তিনি বলেন, এখন থানার নারী পুলিশ সদস্যরা শিশুটির দেখভাল করছেন।শিশুটির দত্তক নেওয়ার বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আমরা ইচ্ছে করলেই শিশুটিকে যে কাউকে দিতে পারি না। যিনি শিশুটিকে পেয়েছেন তিনিও যদি তাকে লালন-পালনের জন্য নিতে চান, সেজন্য তাকেও নিয়ম অনুযায়ী সমাজসেবা অধিদপ্তর ও আদালতের মাধ্যমে নিতে হবে। 

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৩ ঘন্টা ৭ মিনিট আগে