চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক

দুর্নীতির অভিযোগে ডিসি অফিসের কানুনগো কারাগারে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-06-2023 03:21:30 am

ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার (এলএ শাখা) কানুনগো আবদুল কুদ্দুসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।


বুধবার (১৪ জুন) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এই আদেশ দেন। ২০১৪ সালে ভুয়া কাগজপত্র দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে দুদকে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।


একই মামলায় জেলা প্রশাসনের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শাহাদাত হোসেনকেও কারাগারে পাঠানো হয়েছে ।


সীতাকুণ্ডে একটি সরকারি প্রতিষ্ঠানের কারখানার জন্য চট্টগ্রাম এলএ শাখা সাহামামুদপুর মৌজার ২৫ দশমিক ৫৫ একর ভূমি অধিগ্রহণ করে। ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি ওই ভূমি অধিগ্রহণ (এলএ) মামলায় মালিকানার ভুয়া কাগজপত্র দেখিয়ে ১ কোটি ৬২ লাখ ৯৭ হাজার ১৫৭ টাকার দুটি চেক ইস্যু করে টাকাগুলো তুলে নেওয়া হয়। পরে দুদকে অভিযোগ দেওয়া হলে অনুসন্ধানে সত্যতা পায় দুদক।


পরে ওই ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসনের এলএ শাখার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শাহাদাত হোসেন, কানুনগো আবদুল কুদ্দুস, সার্ভেয়ার শহীদুল ইসলাম, এসএম নাদিম এবং অজয় দাশকে আসামি করে মামলা করে দুদক।


চট্টগ্রাম আদালতে দুদকের আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী বলেন, দুদকের মামলার আসামি কানুনগো আবদুল কুদ্দুস বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আরও খবর