দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

ঈদে মহাসড়কে কোন যানজট থাকবে না- বগুড়ার ডিসি সাইফুল ইসলাম


আব্দুল মোমিন শেরপুর বগুড়া প্রতিনিধি

বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় ঢাকা বগুড়া মহাসড়ক পরিদর্শনকালে শেরপুর ধুনট মোড়ে বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম  বলেন, মহাসড়কে যানযট এড়াতে বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

বগুড়া সদর হতে বগুড়া বাজার, শেরপুর পর্যন্ত মহাসড়ক পরিদর্শন করা হয়। এ সময় দ্বিতীয় বাইপাস, বনানী বাজার, ফটকি ব্রিজ, নয় মাইল, মাঝিড়া বাজার, বি ব্লক, সি ব্লক, ধুনট মোড়, শেরুয়া বটতলা, ছোনকা বাজার, ফুড ভিলেজ ও বগুড়া 

বাজার ইত্যাদি এলাকায় বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করে যানজট যাতে না হয় সে লক্ষ্যে সম্মিলিতভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। এবং তিনি মহাসড়ক যানজটমুক্ত রাখার ঘোষণা দেন।


আসন্ন ঈদ উল আযহা উপলক্ষ্যে একদিকে ঘরমুখী মানুষ অন্যদিকে কোরবানীর পশুসরবরাহের জন্য মহাসড়কে যানবহনের চাপ বেড়ে যাবে। এসময় হাইওয়ে পুলিশের বিশেষ টিম সার্বক্ষণিক কাজ করবে। এছাড়াও মহাসড়কে মোবাইল কোর্ট

 চলমান থাকবে। তাই তিনি চালক ও যাত্রী সবাইকে ট্রাফিক আইন মেনে চলার জন্য আহবান জানান।


তিনি বলেন, কোন অবস্থাতেই মহাসড়কের চলাচল বিঘ্নিত করে পশু বা পশুর চামড়ার হাট বসানো যাবে না। এবিষয়ে বিশেষ নজরদারির জন্য স্থানীয় মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।

এসময় বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল মোঃ সজীব শাহরীন, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সানজিদা সুলতানা, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব জানে আলম খোকা

, শেরপুর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ,শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও  সাংবাদিক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম,

শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তারেকুল ইসলাম তারেক সহ সওজ  এবং হাইওয়ে পুলিশের কর্মকর্তা জাতীয় ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৩ ঘন্টা ৫ মিনিট আগে