বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল

চান্দিনার গল্লাইয়ে অবৈধ ড্রেজার জব্দ করতে গিয়ে তোপের মুখে ম্যাজিস্ট্রেট: আহত ১, আটক ২

কুমিল্লার চান্দিনায় অবৈধ ড্রেজার জব্দ করতে গিয়ে তোপের মুখে পড়েন ম্যাজিস্ট্রেট এর দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার। বৃহস্পতিবার (১৫ জুন) বিকাল ৩টায় উপজেলার গল্লাই ইউনিয়নের গল্লাই উত্তর পশ্চিম পাড়া রব মেম্বারের বাড়ির পাশে ওই ঘটনা ঘটে। এসময় ড্রেজার মালিকের লোকজন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের নৈশ প্রহরী মো. আরজ কে মারধর করে। আরজ চোখে ও হাতে আঘাত পায়। বৃহস্পতিবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় নিয়মিত মামলা দায়ের করার প্রস্তুতি চলছিল।

এদিকে ঘটনার পর অভিযান চালিয়ে মীরাখোলা গ্রামের মৃত কদম আলীর ছেলে দিদার হাসান ও শাহ আলম এর ছেলে নূরে আলম কে আটক করে চান্দিনা থানা পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, গল্লাই গ্রামের মৃত আবু ইউসুফ এর ছেলে আলাউদ্দিন গল্লাই উত্তর পশ্চিম পাড়ায় রব মেম্বারের বাড়ির পাশে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি উত্তেলন করছিলেন। সেখানে ভ্রাম্যমাণ আদালত পৌঁছে ড্রেজারের মেশিন ও মালামাল জব্দ করছিলেন। এসময় ড্রেজার মালিক এর ভাই জসিম উদ্দিনসহ তাদের লোকজন এবং স্থানীয় আরও কিছু লোকজন মিলে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাঁধা দেয়। এসময় তারা একজন সরকারি কর্মচারীকে মারধর করে। পরে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার জানান, উপজেলার কয়েকটি স্থানে অবৈধভাবে ড্রেজার চালিয়ে মাটি উত্তোল করা হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলাম। গল্লাই গ্রামে গিয়ে বিষয়টির সত্যতা পাওয়া যায়। পরে ড্রেজারের মেশিন ও মালামাল জব্দ করার জন্য সঙ্গীয় আনসার ও স্টাফদের নির্দেশনা দেওয়া হয়। পাইপ অনেক দূর পর্যন্ত বিলের দিকে গেছে। সেখান থেকে পাইপগুলো জব্দ করার সময় আমার স্টাফ আরজকে মারধর করে ড্রেজার মালিকের লোকজন।

তিনি আরও জানান, আরজ চোখে ও হাতে আঘাত পেয়েছে। সাবল দিয়ে আরজকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ তুলেন। এব্যাপারে নিয়মিত মামলা দায়ের করার প্রস্তুতি চলছিল।

এদিকে ড্রেজার মালিকের ভাই মো. জসিম উদ্দিন বলেন-ড্রেজার ভঙচুর করার সময় আমি তাদেরকে বলেছিলাম যা ভেঙেছেন থাক। আর ভাঙবেন না। কিন্তু তারা আমাদের কোন কথা শুনেনি। এদিকে সন্ধ্যায় তার বাড়িতে একটি পক্ষ হামলা চালিয়েছে বাড়ি-ঘর ভাঙচুর করেছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন, আমরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে ২ জন কে আটক করেছি।

এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল বলেন-ঘটনার সাথে জড়িত ২জনকে আটক করা হয়েছে। নিয়মিত মামলা দায়ের করা হবে।

আরও খবর




6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ১৩ ঘন্টা ৪৬ মিনিট আগে