শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

পটুয়াখালীর গলাচিপায় র‌্যাবের ক্যাপ্টেন পরিচয়ে অর্থ আত্মাসাত করার ঘটনায় একজনকে আটক

পটুয়াখালীর গলাচিপায় র‌্যাবের ক্যাপ্টেন পরিচয়ে অর্থ আত্মাসাত করার ঘটনায় একজনকে আটক করেছে পটুয়াখালী র‌্যাব -৮ । গত বৃহস্পতিবার (১৫ জুন) রাত সাড়ে ১০ টার দিকে প্রতারক মোঃ শহিদুল ইসলামকে উপজেলার বড় গাবুয়া গ্রামের নিজ বসতবাড়ির উঠান থেকে গ্রেফতার করা হয়।


র‍্যাব সূত্রে জানা যায়, গত ১৮ মে ২০২৩ তারিখে গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের মোসলেম প্যাদার ছেলে শহীদুল ইসলাম (৪০), নামক ব্যক্তি নিজেকে র‌্যাবের ক্যাপ্টেন মোঃ মনিরুজ্জামান পরিচয়ে বরগুনা জেলার আমতলী থানার বাসিন্দা মোঃ ইব্রাহিম হাওলাদার (৩৮) কে মোবাইলে কল দিয়ে নানা ভয়-ভীতি প্রদর্শন করে এবং টাকা দাবি করে। এসময় শহিদুল বলে, তার বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানায় প্রধানমন্ত্রীর বাড়ির নিকটে এবং সে মোঃ ইব্রাহিম হাওলাদার (৩৮)’কে যেকোনো মূহূর্তে মিথ্যা মামলায় ফাসাতে পারে। এ কথা বলে তাকে হত্যার হুমকি দিয়ে তার নিকট টাকা দাবি করে। সে টাকা দিতে রাজি না হলে ওই ক্যাপ্টেন পরিচয়ে পুনরায় তাকে কল দিয়ে টাকা দাবি করে। এতে সে প্রাণভয়ে নিরুপায় হয়ে ক্যাপ্টেন পরিচয়ে তার দেওয়া বিকাশ নম্বরে ১০,০০০/- (দশ হাজার) টাকা প্রদান করে। পরবর্তীতে ওই ক্যাপ্টেন পরিচয়ে তাকে পুনরায় একাধিকবার কল করে বিভিন্ন ভয়-ভীতির মাধ্যমে আরোও টাকা দাবি করে। ভুক্তভোগী প্রতারনার বিষয়টি বুঝতে পেরে পুনরায় আর টাকা প্রদান না করে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প বরাবর একটি লিখিত অভিযোগ দেন।



পরে অভিযোগের সূত্র ধরে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ঘটনার সত্যতা পেয়ে ওই ক্যাপ্টেন পরিচয়কারীকে আটকের লক্ষ্যে ছায়া তদন্ত শুরু করে। গত বৃহস্পতিবার ১৫ জুন রাত সাড়ে ১০টার সময় র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা ওই ক্যাপ্টেন পরিচয়ের ব্যক্তির নিজ বসতবাড়ি আটক করে। এসময় তার নিকট হতে প্রতারণার কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ও ০২ টি বিকাশ নম্বর সম্বলিত সীমকার্ড জব্দ করা হয়।


এদিকে র‍্যাব-৮ জানিয়েছেন জিজ্ঞাসাবাদে আটককৃত শহীদুল ইসলাম ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার বিষয়টি র‌্যাবের কাছে স্বীকার করেছে। সে আরও জানায়, যে অনেকদিন ভুয়া ও মিথ্যা পরিচয় দিয়ে নিরীহ মানুষদের ঠকিয়ে অর্থ আত্মাসাত করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর