দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

সাভারে এক নারীকে ধর্ষনের পর হত্যা, আটক ১

রাজধানী ঢাকার সাভারে এক নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ডেকে নিয়ে ধর্ষণের করে হত্যার পর মরদেহ ছয়তলা থেকে এক কলা বাগানে ফেলে দেয়ার ঘটনার রহস্য উদঘাটন করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ হত্যাকাণ্ডের মূলহোতাকে গ্রেপ্তার করার পর তার স্বীকারোক্তিতে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য।আজ শুক্রবার (১৬ জুন) দুপুরে র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যম কে নিশ্চিত করেন।


গ্রেপ্তারকৃত হত্যাকাণ্ডের মূলহোতা মো. রিপন হোসেন (২৮) শরীয়তপুর জেলার বাসিন্দা। তিনি পেশায় একজন ট্রাক চালক। হত্যার শিকার নারীর নাম লাকী খাতুন (২১)।গণমাধ্যম কে র‍্যাব জানায়, গত ২ জুন সকালে সাভারের জয়নাবাড়ী এলাকায় একটি ছয়তলা ভবনের পাশে কলা বাগানে অজ্ঞাত এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশ ও র‍্যাব কে খবর দেয় স্থানীয়রা। পরে থানা পুলিশের পাশাপাশি র‍্যাব-৪ এর একটি অভিযানিক দল ঘটনাস্থল পরিদর্শন করে অজ্ঞাত ওই নারীর মরদেহটি সনাক্ত ও ঘটনার মূল রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে। অজ্ঞাত নারীর মুখমন্ডল বিকৃত ও হাত-পা থেতলানো থাকায় তৎক্ষণিকভাবে মরদেহটি সনাক্ত করা যায়নি। পরবর্তীতে সাভার মডেল থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করলে র‍্যাব-৪ উক্ত হত্যার রহস্য উদঘাটন ও অপরাধীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা কার্যক্রম শুরু করে। 


র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, বেশ কিছু দিন ধরে সাভারের ব্যাংক টাউন এলাকার লাকী বেগম নামে এক নারীর সন্ধান পাওয়া যাচ্ছিলো না। যার সূত্র ধরে জানা যায় যে, রিপন নামে এক ব্যক্তির সাথে ঐ নারীর ফেইসবুকে বন্ধুত্ব গড়ে উঠে এবং তারা মাঝে মধ্যে একে অপরের সাথে দেখা করতেন। 


গ্রেপ্তার রিপনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে পেশায় একজন ট্রাক ড্রাইভার। বিগত ২০ বছর যাবত সাভারের হেমায়েতপুর এলাকায় স্ত্রী-সন্তানসহ ট্রাক ড্রাইভার হিসেবে জীবিকা নির্বাহের তাগিদে সাভারের জয়নাবাড়ী এলাকার ছয়তলা বিশিষ্ট ভবনে ভাড়া বাসায় বসবাস করতেন। গত ৯ মাস আগে রিপনের স্ত্রী তাদের সন্তানদের ভবিষ্যত চিন্তা করে নারী শ্রমিক হিসেবে দুবাইয়ে গমন করলে রিপন তার সন্তানদের নিজ জেলা শরীয়তপুরে শ্বশুর বাড়ীতে রেখে আসেন এবং ভাড়া বাসাটি ছেড়ে দিয়ে তার মায়ের বাসায় বসবাস শুরু করেন। পরবর্তীতে রিপনের সাথে ভিকটিম নিহত লাকী খাতুনের ফেইসবুকে পরিচয় হয় এবং এক পর্যায়ে তারা প্রেম-ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন।


লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান আরও জানান, গত ৩১ মে রাতে রিপনের সাথে দেখা করার জন্য লাকী সাভারে রিপনের বন্ধুর ফ্লাটে যান এবং সেখানে রাত্রী যাপন করেন। সে রাতে রিপন মাদকাসক্ত হওয়ায় ভিকটিম লাকী ও রিপনের মাঝে বাকবিতন্ডা শুরু হয়। পরবর্তীতে ১ জুন সকালে পুনরায় তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হলে রিপন নেশাগ্রস্থ অবস্থায় ক্ষিপ্ত হয়ে ভিকটিম লাকী খাতুনকে গলা চেপে ধরে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে। পরে রিপন ঐ ফ্লাট থেকে বের হয়ে মরদেহ গুম করার জন্য সে ভবনের ছাদ থেকে পাশ্ববর্তী খালি জায়গায় কলা বাগানে ফেলে দেয়ার পরিকল্পনা করে। সেই পরিকল্পনা মোতাবেক সে ভিকটিমের মরদেহটি কাধে করে ছাদে নিয়ে ছাদ থেকে কলাবাগানে ফেলে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। সেখান থেকে সে শ্বশুর বাড়ি হয়ে তার ছোট বোনের বাড়ী মাগুরায় চলে যায় এবং সেখান থেকে আবারও ঝিনাইদহ জেলার মহেশপুরে তার নিকট আত্মীয়ের বাসায় আত্মগোপন করে। একপর্যায়ে ঝিনাইদহ জেলার মহেশপুরের বজ্রাপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর