বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী!

সাংবাদিক নাদিমের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন



বাংলা নিউজ ২৪. কমের জামালপুর জেলা সংবাদদাতা ও ৭১ টিভির বকশিগঞ্জ উপজেলা সংবাদদাতা গোলাম রব্বানী নাদিমের থুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে নড়াইলের লোহাগড়ায় প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয়েছে।
আজ শনিবার সকাল ১১ টার দিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি লোহাগড়া উপজেলা কমিটির উদ্যোগে কালনা-যশোর মহাসড়কের লোহাগড়া উপজেলা পরিষদের মেইন গেটের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি এস. এম জহুরুল হক মিলুর সভাপতিত্বে  ও  কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক শেখ মাসুদ পারভেজ শামীমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, বিএমএসএসর শিক্ষা ও প্রশিক্ষণ বিশযক সম্পাদক মোঃ ওবাইদুর রহমান, লোহাগড়া সাংবাদিক ইউনিটির সভাপতি গোলাম কিবরিয়া, বিএমএসএস লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. পিকুল আলম,  বিএমএসএস লোহাগড়া উপজেলা শাখার সহ- সভাপতি শেখ শাহ আলম, সদস্য আব্দুল হামিদ প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিকদের হত্যা করে পার পাওয়া যাবে না। সাধুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে নাদিমকে হত্যা করা হয়েছে। নাদিম হত্যার সাথে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ সকলকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। হত্যাকান্ডে জড়িতদের ফাঁসি দেওয়ার দাবি জানান সাংবাদিকরা।
এ সময় উপস্থিত ছিলেন বি এম এস এস এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, কোষাধক্ষ্য মোঃ মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক নিশান শিকদার, সহ সাংগঠনিক সম্পাদক মো: হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক খালিদুর রহমান, প্রচার সম্পাদক সাব্বির জমাদ্দার, সাংস্কৃতিক সম্পাদক বাদশা সাদ্দাম জনি, মহিলা বিষয়ক সম্পাদিকা সুমাইয়া মিতা, সদস্য জাহিদুল ইসলাম, গাজী ফারহান আশরাফ রাজিব, ফাতেমা আক্তার মৌসুমী।

Tag
আরও খবর