শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ফাঁকা রবেনা কোন আঙ্গিনা, সাতক্ষীরায় অনাবাদি জমিতে সবজি ও মাছচাষ

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ফাঁকা রবেনা কোন আঙ্গিনা, সাতক্ষীরায় অনাবাদি জমিতে সবজি ও মাছচাষ


 

 

মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা “ফাঁকা রবেনা কোন আঙ্গিনা, এক ইঞ্চি জমিও আমরা অনাবাদি রাখবো না। সবজি হউক, ফল হউক, ফুল হউক গাছ লাগাবো। একটা কাচা মরিচের চারা হলেও লাগাবো। কোন জায়গা অথবা ডোবা খালি থাকলে সেখানেও মাছ চাষ করবো”।

 

ঠিক সেই নির্দেশনা মোতাবেক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক’র সিদ্ধান্ত ক্রমে, উপ-মহাপরিচালক খুলনা রেঞ্জ’র পরামর্শক্রমে ৩০ আনসার ব্যাটেলিয়ন পুরাতন জমিদার বাড়ী সাতক্ষীরার পরিচালক এনামুল খাঁন এর সুচিন্তিত দিকনির্দেশনা ও বলিষ্ট নেতৃত্বে উক্ত ব্যাটেলিয়নের সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমে ব্যাটেলিয়ন চত্তরের পতিত জায়গায় মৌসুমি শাক সবজি, ফল, ফুলের চাষ করা হয়েছে।

 

ফলে ৩০ আনসার ব্যাটেলিয়ন যেন এক অন্য রুপ ধারন করেছে এবং ব্যাটেলিয়ন চত্তরের প্রাকৃতিক সৌন্দর্যও অনেক বৃদ্ধি পেয়েছে। এখানে বিভিন্ন প্রকার শাক সবজি যেমন পালং শাক, পাট শাক, লাল শাক, কলমি শাক, পুই শাক, পুদিনা, ডাটা, ঢেরশ, বেগুন, গাজর, বরবটি, লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, সিম, করলা চাষ করার পাশাপাশি পুকুরে মাছ চাষ করা হয়। এ ছাড়াও ফলজ বৃক্ষের মধ্যে রয়েছে পেপে, কলা, আম, কাঠাল ইত্যাদি।

 

উল্লেখ্য যে, উৎপাদিত সকল শাক সবজি সুলভ মূল্যে বিক্রি করা হয়। যা ব্যাটেলিয়নের সৈনিক মেস, কমান্ডার মেস, ও অফিসারর্স মেসসহ সকলে ক্রয় করে থাকেন এবং বিক্রিত মূল্য ৩০ আনসার ব্যাটেলিয়নের লোকাল ফান্ডে জমা করা হয়। শাক সবজি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ছাড়াও সব ধরনের পুষ্টি সরবরাহ করে।

 

ব্যাটেলিয়নে চাষকৃত এই নির্ভেজাল শাক সবজি ও ফলমূল পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি আয়ের উৎস হিসেবে ভূমিকা পালন করছে। ব্যাটেলিয়নের সদস্যগন ভেজালমুক্ত শাক সবজি খেতে পারছে আবার একই সাথে বাজারের উপর কিছুটা হলেও চাপ কম পড়ছে। শাক সবজির ক্ষেতগুলো পরিচালক মহোদয় ও অন্যান্য কর্মকর্তাগন নিয়মিত পরিদর্শণ করেন এবং বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। সবজি বাগান নিয়মিত পরিচর্চার দ্বায়িত্বে রয়েছেন এপিসি আব্দুছ সোবাহান,ব্যাটেলিয়ন আনসার মোঃ হাছানুজ্জামান, ল্যান্স নায়েক মোঃ বশির আহম্মেদ। পরিচালক এনামুল খাঁন জানান, ব্যাটালিয়নে সকল খালি জায়গায় শাক সবজি উৎপাদনের এ ধারাবাহিকতা অব্যহত থাকবে।

Tag
আরও খবর