দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শার্শায় পড়া না পারায় ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন প্রধান শিক্ষক

শার্শায় পড়া না পারায় ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন প্রধান শিক্ষক 



যশোরের শার্শায় ক্লাসে পড়া না পারায় হাবিবুর রহমান শেখ নামে ৫ম শ্রেনীর এক ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন প্রধান শিক্ষক। 


 রবিবার শার্শা উপজেলার সেতাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।


শিক্ষকের পিটুনিতে অসুস্থ হয়ে পড়ায় ছাত্র হাবিবুর রহমান শেখকে ঐদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহি অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের হয়েছে। 


ছাত্রের দাদা আলী আহম্মাদ জানান, গতকাল সকালে বিদ্যালয়ের গণিত শিক্ষক সেলিম বিশ্বাস ক্লাস নিচ্ছিলেন। এ সময় পড়া না পারায় হাবিবুর রহমান শেখকে দুই হাতে বেত দিয়ে উপুর্যুপরি আঘাত করেন প্রধান শিক্ষক সেলিম বিশ্বাস। তার এমন পিটুনিতে হাবিবুর অসুস্থ হয়ে পড়ে।খবর পেয়ে তাকে উদ্ধার করে শার্শা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পর বাড়ি নিয়ে যান অভিভাবকেরা। 


এ বিষয়ে স্কুলের সভাপতি জাহাঙ্গীর কবির জানান, বিষয়টা আমি শুনেছি। তবে আপনি যে ভাবে বলছেন এতো মারধর করিনি। আপনারা যা পারেন তাই করেন বলে সাফ জানান।


এ বিষয়ে গণিত শিক্ষক সেলিম বিশ্বাসের ০১৯১৪৮২৮৭৭১‪ নাম্বারে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।


নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক জানান,সেতাই হাইস্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর এই স্কুলের সভাপতি হওয়ার পর থেকে শিক্ষকরা বেপরোয়া হয়ে উঠেছে এবং স্কুলের শিক্ষা কার্যক্রম নুয়ে পড়েছে। কারণ শিক্ষকদের তিনি মদদদেন। জাহাঙ্গীর এলাকায় রাজনৈতিক ভাবে প্রভাবশালী হওয়ায় অভিভাবকরা ভয়ে কেউ প্রতিবাদ করতে পারেনা না বলে তারা জানান।


শার্শা উপজেলা নির্বাহি অফিসার নারায়ন চন্দ্র পাল জানান,এবিষয়ে অভিযোগ পেয়েছি।পরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার উপর তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

২ ঘন্টা ৪৮ মিনিট আগে