শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু

নড়াইলে কোরবানির পশুর হাটে নিরাপত্তা বিধানে পুলিশের পদক্ষেপ



আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করতে নানা পদক্ষেপ নিয়েছে নড়াইল জেলা পুলিশ। পশুর হাটে চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ ও সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে কোরবানির জন্য পশু ক্রয় করতে পারে তার জন্য নজরদারি বাড়াতে পুলিশ, ব্যাংক কর্মকর্তা ও ইজারাদারদের সমন্বয়ে অস্থায়ী কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। এছাড়া গরু ও ছাগল সুস্থ আছে কি না তা যাচাই করার জন্য উক্ত কন্ট্রোলরুমে পশু ডাক্তার উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জাল টাকার বিস্তার রোধে জাল টাকা সনাক্তকরণের মেশিন রাখা হয়েছে।

যেকোন জরুরী প্রয়োজনে পুলিশ কন্ট্রোল রুম(০১৩২০১৪৭০৯৮), থানা কিংবা ৯৯৯-এর সহযোগিতা নিতেও  অনুরোধ করা হয়েছে। পশুরহাটে মানুষের জানমালের নিরাপত্তা  বিধান, টাকা ছিনতাই রোধ, মলম ও অজ্ঞান পার্টির তৎপরতা নিয়ন্ত্রণের লক্ষ্যে ডিবির টহল টিম পালাক্রমে টহল দিবে। এছাড়া সাদা পোশাকে পুলিশ সার্বক্ষণিক নজরদারি করবে। কোরবানির পশুর চামড়া নিয়ে কোনো প্রকার সিন্ডিকেট বা জোর জবরদস্তি না হয় সেজন্য পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। গরু-ছাগল নিয়ে হাটে আসা ট্রাকের নম্বর ও ড্রাইভারের নাম-পরিচয় এবং তার ছবি তুলে সংরক্ষণ করার উদ্যোগ নেয়া হয়েছে। পশু বিক্রির টাকা ছিনতাই প্রতিরোধে প্রতিটি থানায় মানি এসকর্ট টিম স্ট্যান্ডবাই রয়েছে। কোরবানির পশু পরিবহনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের চাঁদাবাজি না হয় সেজন্য নড়াইল জেলা পুলিশ সর্বদা সতর্ক রয়েছে ।

Tag
আরও খবর