কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

আলোকিত মন - কাজী শামীমা রুবী

ছবি - কাজী শামীমা রুবী




আলোকিত মন
কাজী শামীমা রুবী

আলোকিত প্রেমিক পুরুষ
যার চোখের তারায় লুকিয়ে আছে
নিগূঢ় ভালোবাসা।
প্রশস্ত বুক ভরা উজার করা প্রেম।
তাই তো তার চোখের সমুদ্রে ডুবসাঁতারে
অবগাহন চলে বারংবার।
বলিষ্ঠ বাহু লতার বন্ধনে আবিষ্ট মন।
পদধ্বনিতে শুনি শুকনো পাতায়
মায়া জড়ানো নুপুরের নিক্কণ।
তার আগমনে হয় ভ্রমরের গুঞ্জরণ।
ফুলেরা সেজে ওঠে অপরুপ সাজে।

নির্মল বাতাস ছুঁয়ে যায় হৃদয় থেকে হৃদয়।
রঙ বেরঙের প্রজাপতির বসে মেলা।
মুখরিত কল কাকলিতে চলে
পাখ-পাখালির কন্ঠে সুরের খেলা।
গোধূলির সোনালি আলো মাখিয়ে দেয়
সন্ধ্যার আবছায়া আবেশ তনুমনে।
সেই আলোকিত প্রেমিক পুরুষ।

যার হাতে হাত রেখে ফেলি স্বস্তির নিঃশ্বাস।
বিশ্বাসের শৃঙ্গ চূড়ায় তার আধিপত্য।
যার আগমনে প্রতিটি জোছনা রাতে
তারকারাজি সাজে মরিচ বাতি।
শোভিত পুষ্পরাজি সাজায় সুখের বাসর
হৃদ স্পন্দনে সুখের মিতালি।
জীবন প্রদীপ যদি কভু নিভে আসে
তারই কোলে মাথা রেখে নেব চিরবিদায়।

আরও খবর
6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

২ দিন ১৬ ঘন্টা ৩৪ মিনিট আগে




deshchitro-6a7c71c1882b3-120826071441.webp
কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম"

৩৯ দিন ১৬ ঘন্টা ৪৭ মিনিট আগে



deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৪২ দিন ৯ ঘন্টা ৪৪ মিনিট আগে