রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার একটি সোনালী অধ্যায়ের সমাপ্তি: প্রিয় বিদ্যাপীঠকে বিদায় জানালেন প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের নোয়াখালীতে ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক স্মৃতির অন্তরালে’—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের আইসিটি বিভাগের ব্যতিক্রমী আয়োজন। সুন্দরবন উপকূলে বাঘ বিধবা পরিবার পেল ছাগল ‎বালিপাড়া ইউনিয়নে উত্তরণ'র প্রতিষ্টা প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্টিত লাখাইয়ে বিয়ার দাবিতে যুবতীর প্রেমিকের বাড়ীতে অনশন। শাহ্ আলম চৌধুরীর ১৮তম মৃত্যুবার্ষিকীতে নোয়াখালীর সেনবাগে মিলাদ ও দোয়া মাহফিল চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ. আশাশুনতিে আনন্দঘন পরবিশে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ র্কাযক্রম উদ্বোধন কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ আটক ৩ এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উচ্ছ্বসিত নওশীন তাসনীম রোজা, লক্ষ্য ডাক্তার হওয়া গোয়ালন্দে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা শ্রীবরদীর সিংগারুনা ইউনিয়নে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীবরদীতে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আন্তঃ জেলা গরু চোরের সক্রিয় ২ আসামী গ্রেফতার,গরু ও ট্রলি গাড়ী উদ্ধার



আন্তঃ জেলা গরু চোর সিন্ডিকেটের সক্রিয় ০২জন আসামীকে গ্রেফতার এবং চোরাইকৃত ০১টি গরু ও ০১টি হ্যান্ড ট্রলি গাড়ী উদ্ধার


সোমবার (১৯ জুন ) নোয়াখালী জেলা পুলিশ সুপার এসপি মোঃ শহীদুল পিপিএম বার জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। 


নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানাধীন চরফকিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ নুর আলমের বাড়ীর বাদীর বসত ঘরের দক্ষিণ পার্শ্বে বাদীর গোয়াল ঘরের সামনে হইতে বাদী রফিক উল্যাহ(৬০), পিতা—নুর আলম, মাতা—ছকিনা খাতুন, সাং—চরকচ্ছফিয়া, ৮নং ওয়ার্ড (নুর আলমের বাড়ী), ৫নং চরফকিরা ইউপি, থানা—কোম্পানীগঞ্জ, জেলা—নোয়াখালী এর ০১টি গাভী গরু চুরি হয়। গত ১৪ জুন ভোর রাত অনুমান ০৩.০০ ঘটিকার সময় বাদী ফজরের নামজের জন্য ঘুম থেকে উঠে তাহার গরুটি দেখতে না পাইয়া এদিক ঐদিক ছোটাছুটি করার একপর্যায়ে বাড়ীর পার্শ্বের জমিতে গরুর পায়ের চিহ্ন দেখে তার গরুটি চুরি হয়েছে সন্দেহ  করে আশপাশের লোকজনকে ফোন করে সংবাদ দেয়। ভোর অনুমান ০৫.৩০ ঘটিকার সময় রামপুর ইউনিয়নের বাঞ্চারামপুর এলাকায় স্থানীয় লোকজন একটি গাভী গরু হ্যান্ড ট্রলি গাড়ীতে করে ০২জন সন্দেহভাজন ব্যক্তি নিয়ে যাওয়ার সময় তাদেরকে থামাইয়া পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ও মামলার বাদী রফিক উল্যাহ ঘটনাস্থলে উপস্থিত হইলে রফিক উল্যাহ তাহার গরুটি সনাক্ত করে। তাৎক্ষনিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী ১। ওমায়ের হোসেন ওমর(২৪), পিতা—তোফাজ্জল হক, মাতা— রাহেলা খাতুন, স্থায়ী—রামপুর, ৫নং ওয়ার্ড, বর্তমান সাং— চরকচ্ছফিয়া, ৮নং ওয়ার্ড, ভূমিহীন বাজারের দক্ষিণে, ৫নং চরফকিরা ইউপি,২। সালাউদ্দিন(২২), পিতা—মোঃ আলাউদ্দিন, মাতা—রোজিনা আক্তার, সাং—চরকাঁকড়া, ৭নং ওয়ার্ড, উভয়থানা—কোম্পানীগঞ্জ, জেলা—নোয়াখালীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাহার বাদীর রফিক উল্যাহর গরু চুরি করে আনার কথা স্বীকার করে।


আটককৃত আসামীদ্বয় আরো জানায়, কসাই তোকন বেপারী (৫০), পিতা—হাফিজুর রহমান, সাং—চরকাঁকড়া, ৭নং ওয়ার্ড ( বৈদ্য বাড়ী),থানা কোম্পানীগঞ্জ, জেলা—নোয়াখালী তাদেরকে উক্ত গরুটি চুরি করে নিয়ে যাওয়ার জন্য পাঠায়। সে ড্রাইভার সালাউদ্দিনকে উক্ত ট্রলি গাড়ীটি সহ গরু বহন করার জন্য ভাড়া করে দেয়। পুলিশ উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘটনার সত্যতা পাওয়ায় জব্দ তালিকা মূলে চোরাই উদ্ধার গরু এবং উক্ত গরুটি বহন কাজে ব্যবহৃত হ্যান্ড ট্রলিটি উদ্ধার করিয়া জব্দ তালিকা মুলে জব্দ করে। পরবর্তীতে কসাই তোকন বেপারীকে গ্রেফতারের জন্য তাহার বর্নিত ঠিকানায় অভিযান পরিচালনা করা হয়। সম্ভাব্য সকল স্থানে অভিযান শেষে তাকে না পাইয়া বাদীর এজাহারের ভিত্তিতে উক্ত গরু চুরি ও চোরাই গরু নিজ হেফাজতে রাখার ঘটনায় জড়িত ০৩জনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানার মামলা রুজু করা হয় এবং আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আরও খবর