শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবিতে মধু আহরণ করা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবিতে মধু আহরণ করা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে সোমবার গলাচিপা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাল্টপাল্টি মামলা করা হয়েছে। এতে আসামি করা হয় ১৮ জনকে। 

জানা গেছে, মৌডুবি ইউনিয়নের আশাবাড়িয়া গ্রামের সবুজ মিয়া এবং একই ইউনিয়নের ভূইয়াকান্দা গ্রামের আফিয়া বেগম বাদি হয়ে সোমবার আদালতে আলাদা মামলা করেন। বিচারক মামলা দুইটি আমলে নিয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করার নির্দেশ দিয়েছেন। 

স্থানীয়রা জানান, সংরক্ষিত বন থেকে মধু আহরণ নিয়ে সবুজ মিয়া ও আফিয়া বেগমের স্বামী দুলাল হাওলাদারের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। 

সবুজ মিয়ার বাদি হয়ে করা মামলার এজাহারে জানা যায়, গত ২৯ মে মৌডুবি ইউনিয়নের আশাবাড়িয়া চরের সংরক্ষিত বনে মধু সংগ্রহকে কেন্দ্র করে বাদি সবুজ মিয়ার ওপর হামলা এবং তাকে বেধড়ক মারধর করা হয়। দুলাল হাওলাদারসহ ১২ আসামি এ হামলা চালান। এনিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠকে জরিমানাও করা হয়েছে।  

অপরদিকে আফিয়া বেগমের করা মামলার এজাহারে বলা হয়, সম্প্রতি মৌডুবির চরবগলা ও আশাবাড়িয়া চরে বনবিভাগের সৃজিত বনে মধু আহরণ নিয়ে তার স্বামী দুলাল হাওলাদারের সঙ্গে সবুজসহ ছয় আসামির দ্বন্দ্ব হয়। এর জেরে গত ১৬ জুন মৌডুবি বাজারের পূর্ব দক্ষিণকোনে অবস্থিত মসজিদ সংলগ্ন এলাকায় দুলাল হাওলাদারের ওপর হামলা চালান আসামিরা। 

এ ব্যাপারে বন বিভাগের রাঙ্গাবালী রেঞ্জ কর্মকর্তা অমিতাভ বসু বলেন, মধু সংগ্রহের জন্য অনুমতি দেওয়া হয়। তবে তাদের মধ্যে দ্বন্দ্বের ঘটনাটি সংরক্ষিত বনের মধু আহরণ নিয়ে নয়। ব্যক্তি মালিকানাধীন জমিতে মধু কাটা নিয়ে তাদের এই দ্বন্দ্ব।

আরও খবর