এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার কোহিনুর হত্যায় সন্দেহভাজন মালিক গ্রেপ্তার সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দে ১২ বছরের শিশু পানিতে পড়ে নিখোঁজ।

রাজবাড়ীর গোয়ালন্দে ১২ বছরের শিশু পানিতে পড়ে নিখোঁজ।

রাজবাড়ীর গোয়ালন্দে ১২ বছরের শিশু পানিতে পড়ে নিখোঁজ।


মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী জেলা প্রতিনিধি,২০ জুন ২০২৩ 

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানেল ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে রবিন নামে ১২ বছরের একটি শিশু নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। শিশু রবিন দৌলতদিয়া ক্যানেল ঘাট এলাকার ময়না বেগমের ছেলে।

স্থানীয় বাসিন্দা শেখ জিয়াউর রহমান জিয়া জানান, সকালে ক্যানেল ঘাটের শাখা পদ্মায় বন্ধুদের সঙ্গে গোসল করতে যায় রবিন। এ সময় শিশুটি পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা অন্য শিশুদের চিৎকারে এগিয়ে এসে চেষ্টা করে তাকে খুঁজে না পেলে ফায়ার সার্ভিসে ফোন দেয়। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালায়।

এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান দেশচিত্রকে জানান, খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ, স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করে। আড়াই ঘণ্টার চেষ্টায় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিশুটির খোঁজ পাওয়া যায়নি। এখনো উদ্ধার অভিযান চলমান। সেই সঙ্গে মানিকগঞ্জের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও খবর