শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

পটুয়াখালীর রাঙ্গাবালীর সরকারি খাল উন্মুক্ত করার জেরে উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা

পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নে একটি সরকারি খাল উন্মুক্ত করার জেরে উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জানা গেছে,১০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে আদালতে মামলাটি করা হয়।


এই মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার দুপুরে ওই ইউনিয়নের ¯স্সুইস বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনতা। এতে প্রায় পাঁচ শতাধিক লোক অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী বক্তারা বলেন,‘প্রায় ৩০ বছর ধরে খালটি দখল করে মাছ চাষ করছিল প্রভাবশালী চক্র। এতে কৃষকদের চাষাবাদ ব্যাহত হচ্ছিল। তাই দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে খালটি উন্মুক্ত করা হয়। আর একারণে উপজেলা চেয়ারম্যানসহ উন্মুক্তকারীদের বিরুদ্ধে দখলদার শহিদ খন্দকারের ইন্ধনে মিথ্যা-বানোয়াট মামলা করে সবুজ খলিফা । তাই অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহার করতে হবে।’

স্থানীয়রা জানান, গত ৭ জুন চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামের ‘কাসেম খার ঢোস’ নামক সরকারি খাল দখলদারদের কাছ থেকে উদ্ধার করে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। স্থানীয় হাজারও জনতার দাবির প্রেক্ষিতে সেদিন খাল উন্মুক্ত করার ঘোষণা দিয়েছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহমেদ।


এই খালের বাঁধ কেটে উন্মুক্ত করার ঘটনায় পটুয়াখালী আইনশৃঙ্খলা বিন্ঘকারী অপরাধ দমন (দ্রুত বিচার) আদালতে একটি মামলা করা হয়। এতে উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় ২৭ জনকে আসামি করা হয়। এরমধ্যে একজন সংবাদকর্মীও রয়েছেন। গত ১৮ জুন উপজেলার সোনারচর মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সদস্য সবুজ খলিফা বাদী হয়ে মামলটি করেন।

মামলার এজাহারে বলা হয়, দীর্ঘদিন ধরে ২৮ একরের এ খালটি ইজারা নিয়ে মাছ চাষ করছিল তাদের সমিতির সদস্যরা। সর্বশেষ ২০২১ সালের ৯ মার্চ পটুয়াখালী কালেক্টরের কাছ থেকে ইজারা নেন। তাদের এই মাছ চাষের সফলতা দেখে উপজেলা চেয়ারম্যান ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় ৭ জুন খালটির বাঁধ কেটে দেন আসামিরা। ফলে বাগদা, গলদা, রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ নদী ভেসে গিয়ে ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়।


এই মামলার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, চরমোন্তাজ ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য বেল্লাল খান, সাবেক ইউপি সদস্য লাল মিয়া, খালেম খান, আনোয়ার দস্তুর, জালাল খা ও শাহ আলী মৃধা। এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহমেদ বলেন, ‘প্রায় ৩০ বছর ধরে খালটি গুটি কয়েকজন লোক দখল করে মাছ চাষ করছিল। যার কারণে স্থানীয় কৃষকদের চাষাবাদ ব্যাহত হচ্ছিল। তাই স্থানীয় লোকজন খালটি উন্মুক্ত করে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে দখলদাররা আমাকেসহ ২৭ জনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করে। এই মামলার আমরা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

আরও খবর