কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

আশাশুনিতে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত

আশাশুনি উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) বেল ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে ও এনজিও ফোরামেন সমন্বয়কারী মৌমাছি পরিচালক সুশান্ত মল্লিকের সঞ্চালনায় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা সমাজ সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম। উপজেলা এনজিও ফোরামের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও সমাজ সেবা দপ্তরের আয়োজনে সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে স্ব স্ব প্রকল্পের পরিচিতি ও কার্যক্রম সম্পর্কে আলোচনা উপস্থাপন করেন, ফ্রেন্ডশীপের,,,   সাখাওয়াত হোসেন, ইডার,,, মোস্তাফিজুর রহমান ও উন্নয়ন প্রচেষ্টার মোস্তাফিজুর রহমান। এছাড়া সভায় ব্যুরো বাংলাদেশের আতাউর রহমান, কারিতাসের ধীমান, ন্যাজারিন মিশনের দে অঞ্জন কুমার, উন্নয়নের সাজ্জাদ হোসাইন, ইপিআরসি'র রাশিদুল আলম, ব্র্যাকের তাজাম্মুল ইসলাম, আইডিয়ালের ওমর ফারুক, উত্তরণের সুমল কুমার দাশ, দলিত এর এএইচ ফারুক, রূপান্তরের সবুজ কুমার প্রমুখ আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন। সভায় উপজেলায় কার্যরত এনজিওগুলো তাদের কার্যক্রম ও বাস্তবায়িত কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। সভায় সকল এনজিও তাদের কার্যক্রম বাস্তবায়নে পারস্পরিক সমন্বয় সৃষ্টি ও জন প্রতিনিধিদের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে এলাকার উন্নয়নে দায়িত্বশীলতার পরিচয় প্রদানে কাজ করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। সাথে সাথে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সাথে যোগসূত্র গড়ে তোলার ব্যাপারে অভিমত ব্যক্ত করা হয়।
Tag
আরও খবর