শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আশুলিয়ায় এক ব্যাংক কর্মকর্তা কে অপহরণ করে মুক্তিপণ আদায় গ্রেফতার ২

প্রতিকি ছবি

সাভারের আশুলিয়ায় ইসলামী ব্যাংক লিমিটেডের এক  কর্মকর্তা কে আটকে রেখে মুক্তিপন আদায়ের মামলায় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে মুক্তিপণ বাবদ নেয়া নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক। এর আগে, বুধবার রাতে ধামরাই থানা এলাকায় অভিযান চালিয়ে ২ অপহরণকারী কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন- ধামরাইয়ের বাথুলী এলাকার আব্দুল খালেকের ছেলে শাহিন (৩৮) ও খুলনা জেলার চিতলমারী থানার আতা (২৮)। তারা আশুলিয়ার বাইপাইল ও চিত্রশাইল এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো। এ মামলায় বিপ্লব (৩৪) ও স্বপ্না (৩২) নামের আরও দুই আসামি পলাতক রয়েছে। এ ঘটনায় এর আগে সাইদুর রহমান নামের আরও এক আসামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা  পুলিশ।

ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা মশিউর রহমান (৩৭) রাজধানী ঢাকার কদমতলী এলাকায় ভাড়া বাসায় থেকে ইসলামী ব্যাংকে অফিস সহায়ক হিসেবে কর্মরত আছেন। তিনি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ জুন মশিউর রহমান তার ভাই আব্দুর সাকুরের সাথে দেখা করার জন্য ঢাকা থেকে জাহাঙ্গীরনগরের উদ্দেশ্যে বাস যোগে রওনা করেন। বাসের মধ্যে ঘুমিয়ে পরায় তার পক্ষে জাহাঙ্গীরনগর নামা সম্ভব হয়নি। ঘুম থেকে উঠে তিনি দেখতে পান বাসটি আশুলিয়ার পলাশবাড়ী স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। তাই তিনি তাড়াহুড়া করে বাস থেকে নেমে পড়েন। ততক্ষণে বিকাল সাড়ে ৩টা বেজে যায়। বাস থেকে নামার পর পরই সেখানে দাড়িয়ে থাকা শাহিন, আতা ও বিপ্লব ভুক্তভোগীকে পথ রোধ করে দাড়ায় এবং কথা আছে বলে কৌশলে পার্শ্ববর্তী ওসমান গণির ৮ তলা বিল্ডিংয়ের ২য় তলার পশ্চিম পাশে সাইদুর হোসেনের বাসায় নিয়ে যায়।

সেখানে মামলার অন্যান্য আসামিরা উপস্থিত ছিলেন। পরে তারা যোগসাজশে ভুক্তভোগীকে মশিউর রহমানকে মারপিট করে তার মানিব্যাগে থাকা ১২ হাজার টাকা নিয়ে নেয়। পরে অভিযুক্ত আসামিরা ভুক্তভোগীর নিকট আরও ১০ লক্ষ টাকা দাবি করে। টাকা না দিলে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে। পরে তাদের দেওয়া একটি বিকাশ নাম্বারে ভুক্তভোগীর স্ত্রী দুইবারে ৪০ হাজার টাকা প্রেরণ করে।

এছাড়াও ভুক্তভোগীর বিভিন্ন আত্মীয়-স্বজনের নিকট টাকা দাবি করলে তারা তার বিকাশ ও নগদ একাউন্টে ১ লক্ষ ৩২ হাজার টাকা পাঠায়। আসামীরা সেই টাকা ও ভুক্তভোগীর বিকাশ একাউন্টে থাকা ২৫ হাজার টাকাসহ সর্বমোট ১ লক্ষ ৫৭ হাজার টাকা উত্তোলন করে নেয়।

এছাড়া ভুক্তভোগীর অন্য ব্যাংক একাউন্ট থেকে পলাশবাড়ী এটিএম বুথের মাধ্যমে ৫০ হাজার টাকা ও বিকাশের মাধ্যমে ৩৫ হাজার টাকা উত্তোলন করে নেয়। তারা ভুক্তভোগীর কাছ থেকে টাকা নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই অপহরণকারী ভুক্তভোগীকে বাসা থেকে পলাশবাড়ী বাসষ্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিয়ে চলে যায়। পরে এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ঘটনাস্থলে এসে সাইদুর রহমানকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক সাংবাদিকদের কে বলেন, রাতে ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে এ ঘটনায় দায়ের করা মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে আদায় করা নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেপ্তার দুই আসামিকে সকালে আদালতে পাঠানো হয়েছে। সেই সাথে এই মামলার বাকী পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও খবর