দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

সাংবাদিকদের বেতন বোনাস পরিশোধের জন্য আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের আহবান


নাসিরনগর(ব্রাহ্মনবাড়িয়া)সংবাদদাতা :পবিত্র ঈদুল আজহার আগেই সাংবাদিক ও সকল সংবাদকর্মীদের বেতন- বোনাস এবং বকেয়াসহ বেতন-ভাতা পরিশোধ করার জন্য আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব  নেতৃবৃন্দ।


আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ ফজলুল কবীর,সিলেট বিভাগীয় প্রধান ও ই-প্রেস নিউজের নির্বাহী সম্পাদক  মাসুদ লস্কর  ময়মনসিংহ বিভাগীয় প্রধান ডাঃ আজাদ  ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নাজমুল কবীর একটি যৌথ বিবৃতিতে আগামী ২৯ জুনের আগে সংবাদ কর্মীদের বেতন -বোনাস ও বকেয়াসহ বেতন-ভাতা পরিশোধ করার এ দাবি জানান।


বিবৃতিতে বলা হয়, প্রতি বছরই ঈদের আগে কিছু গণমাধ্যম মালিক সাংবাদিক ও সংবাদকর্মীদের বোনাস এবং বেতন-ভাতা প্রদানের ক্ষেত্রে নানারকম অনিয়ম করে থাকে। বিগত পবিত্র ঈদুল ফিতরের সময়ও কিছু গণমাধ্যম মালিক সংবাদকর্মীদের বোনাস ও বেতন-ভাতা প্রদান করেনি বলে অভিযোগ উঠেছে।


মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে সাংবাদিকদের ন্যায্য অধিকার বোনাস প্রদান করার পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট সকল গণমাধ্যম মালিকদের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।


অন্যথায় যেসব গণমাধ্যম মালিক ঈদ বোনাসসহ বকেয়া বেতন-ভাতা পরিশোধে ব্যার্থ  হবে তারা যাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুযোগ সুবিধা না পায় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন।

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৬ ঘন্টা ১৫ মিনিট আগে