ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল তুলে দেয়া হয়

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতিত) কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির ১০ লক্ষ ৬৮ হাজার টাকা এবং  ৫৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহারের বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিতে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ভানু লাল রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। কিন্তু শারিরীক অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সহকারি কমিশনার (ভূমি) সন্দীপ তালুকদার, শ্রীীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যেতি চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সম্পাদক বিকুল চক্রবর্তী, ক্ষুদ্র নৃ-ত্বাত্তিক জনগোষ্ঠী নেতা জনক দেববর্মাসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার ২৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গ্রাম প্রধানের হাতে ১৭০টি পরিবারের জন্য উপহার খাদ্য সামগ্রীও তুলে অতিথিবৃন্দ। উপকারভোগী গ্রামগুলো হলো আলুবাড়ি; হরিণছড়; সাতগাঁও; কালাছড়া; গিলাছড়া; সোনাছড়া; বিলাসছড়া; ফুলছড়া; ডলুছড়া; হারপাছড়া; জাম্বুরাছড়া; ১২নং হোসনাবাদ খাসিয়া পানপুঞ্জি; ৬নং হোসনাবাদ খাসিয়া পুঞ্জি; নাহার ১; ২নং নাহার; জুলেখাপুঞ্জি; লংলিয়া খাসিয়া পুঞ্জি; চলিতাছড়া খাসিয়া পুঞ্জি; নিরালা খাসিয়া পুঞ্জি এবং ধনছড়া পুঞ্জি।

অনুষ্ঠানে ৫৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্রীদের মাঝে বাইসাইকেল, প্রাথমিক পর্যায়ে ১৫০ জনকে ২৪০০ টাকা করে, ৬ষ্ঠ হতে ১০ম  শ্রেণি পর্যন্ত ৭০ জনকে ৬০০০ টাকা করে, একাদশ হতে দ্বাদশ  শ্রেণির ৩০ জন  ছাত্রীদেরকে ৯৬০০ টাকা করে মোট ২৫০ জন শিক্ষার্থীর মাঝে ১০ লক্ষ ৬৮ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

Tag
আরও খবর