শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু

এক বছর আগে ভেঙে গেছে সেতু,দুর্ভোগে স্থানীয়রা


নড়াইলের লোহাগড়ায় গুরুত্বপূর্ন একটি সেতু ভেঙ্গে পড়ে আছে প্রায় এক বছর ধরে। এ সেতু দিয়ে প্রতিদিনই আতঙ্ক আর ঝুকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ। এক বছর আগে ভেঙ্গে


গেছে নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের বাতাসী ফুলবাড়িয়া গ্রামের সেতুটি। 



সরেজমিন ঘুরে জানা গেছে, এক বছর আগে একটি ট্রলি চলতে গিয়ে ভেঙে পড়ে সেতুটি। এরপর স্থানীয় লোকেরা কয়েকটি কাঠের বড় তক্তা দিয়ে পারাপার করছেন। এছাড়া মটরসাইকেল,বাইসাইকেল নিয়ে সেতুটিতে ঝুকি রয়েছে জেনেও বাধ্য হয়েই চলছে পারাপার।



স্থানীয় কৃষক রুপাই শিকদার জানান,আমি কৃষি কাজ করি ফসল নিয়ে বাড়িতে যেতে অনেক কষ্ট হচ্ছে। গাড়ি চলাচল করতে পারেনা। আমরা খুব সমস্যায় আছি। কতৃপক্ষের কাছে আমাদের দাবি যাতে দ্রুত সেতুটি করে দেয়া হয়।



মাদরাসা শিক্ষক খান হুসাইন আহমেদ বলেন,আমার এখান দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয়। আমিসহ এই এলাকার মানুষ অনেক ভোগান্তিতে রয়েছে। আমি এলাকাবাসীর পক্ষ থেকে দাবী করতেছি সেতুটি যাতে দ্রুত করে দেয়া হয়।



মো.সিরাজুল ইসলাম নামে আরো একজন বলেন,আমাদের এই সেতুটির জন্যে প্রায় এক বছর ভুগতেছি। চলাচলের জন্য খুব কষ্ট হচ্ছে। হেটে যেতেও খুব কষ্ট হয়৷ মাঠের ফসল বাড়িতে নেয়াতে সমস্যা হবে। ইউনিয়ন পরিষদ কে জানানো হলেও কোন গুরুত্ব দেয়নি এমন অভিযোগ করেন তিনি।



শালনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান লাবু মিয়া বলেন,প্রায় একবছর আগে সেতুটি ভেঙে যায়। কাঠের তক্তা দিয়ে খুবই ঝুকিপূর্ন অবস্থায় পারাপার করা হচ্ছে। লোহাগড়া এলজিইডি অফিস থেকে সরেজমিনে এসে দেখে গেছেন। আশা করছি দ্রুত কাজ শুরু হবে।


এ বিষয়ে এলজিইডি লোহাগড়া উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মো.জসীম বলেন আমাদের এই অর্থবছর শেষ হওয়ায় সেতুটির জন্য ফান্ড পাওয়া যায়নি। প্রস্তাবনা পাঠানো হয়েছে, আশা করছি ২০২৩-২৪ অর্থবছরে তা বাস্তবায়ন হবে

Tag
আরও খবর