ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

লোহাগড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট

গতকাল লোহাগড়া গরুর হাট থেকে তোলা।


কোরবানির ঈদকে কোরবানির ঈদকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় জমে উঠেছে পশুর হাট। প্রতিদিন হাজার হাজার গরু-ছাগল নিয়ে বিক্রেতারা আসছেন এসকল হাটে। বিক্রেতারা বলছেন, এ বছর পশু মোটাতাজা করায় অধিক খরচ হলেও গত বছরের চেয়ে কম দাম চাওয়া হচ্ছে পশুর দাম। এরপরও ক্রেতারা দাম শুনে চলে যাচ্ছেন। এতে দুশ্চিতায় রয়েছেন তারা। অন্যদিকে ক্রেতারা বলছেন, বিক্রেতারা চড়া দাম হাঁকিয়ে বসে রয়েছেন। তাই সামর্থ্য অনুযায়ী গরু-ছাগল কিনতে হিমশিম খাচ্ছেন তারা। লোহাগড়া উপজেলার লোহাগড়া, শিয়রবর, লাহুড়িয়া, দিঘলিয়া, পশুর হাটে সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রতিটি পশুর হাটে বিপুল পরিমাণ গরু-ছাগল, মহিষ বিক্রির জন্য হাটে নিয়ে আসছেন বিক্রেতারা। বিক্রেতা মো. লিন্টু ঠাকুর, গোলজার মৃধা বলেন, গত বছরের চেয়ে এ বছর দেশিয় পদ্ধতিতে আমরা গরু-ছাগল মোটাতাজা করতে টাকা খরচ করেছি। তাই কোরবানির হাটে পশুগ্রুলোর দাম একটু বেশি রয়েছে। কিন্তু আমরা যদি গরুর দাম দেড় লাখ চাই তাহলে ক্রেতারা তার দাম বলেন ৮ ০ থেকে ৯০ হাজার আর যদি এক লাখ চাই তাহলে ক্রেতারা বলেন ৬০ থেকে ৭০ হাজার। কোন কোন ক্রেতা দাম বেশি দিয়ে কিনে নেন। আবার কিছু ক্রেতা দাম শুনে চলে যান। তারা আরো জানান, বেশি দামে বিক্রি করতে না পারলে তাদের অনেক লোকসান গুনতে হবে। এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। লোহাগড়া হাটে গরু কিতে আসা উপজেলার চাচই গ্রামের শিকদার সাহাবুদ্দিন সাবু জানান, হাটে গরু প্রচুর কিন্তু দাম বেশি। তার পরও কোরবানির গরু কিনতেই হবে। গরু কিনতে আসা আর এক ক্রেতা মরিচ পাশা গ্রামের মতিয়ার রহমান জানান, ঈদের শেষ সময়ে গরুর একটু দাম থাকবেই সেটা আমরাও জানি। তারপরও তুলনামুলকভাবে হাটে গরুর দাম কিছুটা বেশি। ক্রেতা মো. হেলালউদ্দিন, মো. মহব্বত হোসেন, মো. দেলোয়ার হোসেন, মো. ইব্রাহিম সরদার জানান, কোরবানির পশু কেনার জন্য হাটে এসেছি। কিন্তু বিক্রেতারা গত বছরের চেয়ে এ বছর দাম অনেক বেশি চাচ্ছেন। ফলে সামর্থ্য অনুযায়ী পশু কিনতে হিমশিম খেতে হচ্ছে।তারা আরো জানান, এক-দুইদিন হাটে যাবো। ‍যদি দাম কিছুটা কমে তাহলে ভালো নাহলে বেশি দামেই কিনতে হবে। লোহাগড়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) চিকিৎসক মো. লেলিন প্রধান জানান, উপজেলার ১২ ইউনিয়ন ও ১টি পৌরসভায় স্থায়ী, অস্থায়ী ৬টি হাট রয়েছে।কোরবানির পশুর হাটে উপজেলায় ২টি ভেটেনারি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। কেউ অবৈধ উপায়ে মোটাতাজা করা ও অসুস্থ গরু ‍নিয়ে আসলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে লোহাগড়ায় গরুর হাটের আইন শৃঙ্খলা ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তার জন্য লোহাগড়া পুলিশ প্রশাসনের পদক্ষেপ সম্পর্কে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়ন করা হয়েছে। আশা করছি কোন প্রকার বিশৃঙ্খলা ঘটবে না। রেখে নড়াইলের লোহাগড়ায় জমে উঠেছে পশুর হাট। প্রতিদিন হাজার হাজার গরু-ছাগল নিয়ে বিক্রেতারা আসছেন এসকল হাটে। বিক্রেতারা বলছেন, এ বছর পশু মোটাতাজা করায় অধিক খরচ হলেও গত বছরের চেয়ে কম দাম চাওয়া হচ্ছে পশুর দাম। এরপরও ক্রেতারা দাম শুনে চলে যাচ্ছেন। এতে দুশ্চিতায় রয়েছেন তারা। অন্যদিকে ক্রেতারা বলছেন, বিক্রেতারা চড়া দাম হাঁকিয়ে বসে রয়েছেন। তাই সামর্থ্য  অনুযায়ী গরু-ছাগল কিনতে হিমশিম খাচ্ছেন তারা।
লোহাগড়া উপজেলার লোহাগড়া, শিয়রবর, লাহুড়িয়া, দিঘলিয়া, পশুর হাটে সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রতিটি পশুর হাটে বিপুল পরিমাণ গরু-ছাগল, মহিষ বিক্রির জন্য হাটে নিয়ে আসছেন বিক্রেতারা।
বিক্রেতা মো. লিন্টু ঠাকুর, গোলজার মৃধা বলেন, গত বছরের চেয়ে এ বছর দেশিয় পদ্ধতিতে আমরা গরু-ছাগল মোটাতাজা করতে টাকা খরচ করেছি। তাই কোরবানির হাটে পশুগ্রুলোর দাম একটু বেশি রয়েছে। কিন্তু আমরা যদি গরুর দাম দেড় লাখ চাই তাহলে ক্রেতারা তার দাম বলেন ৮ ০ থেকে ৯০ হাজার আর যদি এক লাখ চাই তাহলে ক্রেতারা বলেন ৬০ থেকে ৭০ হাজার। কোন কোন ক্রেতা দাম বেশি দিয়ে কিনে নেন। আবার কিছু ক্রেতা দাম শুনে চলে যান।
তারা আরো জানান, বেশি দামে বিক্রি করতে না পারলে তাদের অনেক লোকসান গুনতে হবে। এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। লোহাগড়া হাটে গরু কিতে আসা উপজেলার চাচই গ্রামের শিকদার   সাহাবুদ্দিন সাবু জানান, হাটে গরু প্রচুর কিন্তু দাম বেশি। তার পরও কোরবানির গরু কিনতেই হবে। গরু কিনতে আসা আর এক ক্রেতা মরিচ পাশা গ্রামের মতিয়ার রহমান জানান, ঈদের শেষ সময়ে গরুর একটু দাম থাকবেই সেটা আমরাও জানি। তারপরও তুলনামুলকভাবে হাটে গরুর দাম কিছুটা বেশি। ক্রেতা মো. হেলালউদ্দিন, মো. মহব্বত হোসেন, মো. দেলোয়ার হোসেন, মো. ইব্রাহিম সরদার জানান, কোরবানির পশু কেনার জন্য হাটে এসেছি। কিন্তু বিক্রেতারা গত বছরের চেয়ে এ বছর দাম অনেক বেশি চাচ্ছেন। ফলে সামর্থ্য  অনুযায়ী পশু কিনতে হিমশিম খেতে হচ্ছে।তারা আরো জানান, এক-দুইদিন হাটে যাবো। ‍যদি দাম কিছুটা কমে তাহলে ভালো নাহলে বেশি দামেই কিনতে হবে।
লোহাগড়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) চিকিৎসক মো. লেলিন প্রধান জানান, উপজেলার ১২ ইউনিয়ন ও ১টি পৌরসভায় স্থায়ী, অস্থায়ী ৬টি হাট রয়েছে।কোরবানির পশুর হাটে উপজেলায় ২টি ভেটেনারি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। কেউ অবৈধ উপায়ে মোটাতাজা করা ও অসুস্থ গরু ‍নিয়ে আসলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে লোহাগড়ায় গরুর হাটের আইন শৃঙ্খলা ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তার জন্য লোহাগড়া পুলিশ প্রশাসনের পদক্ষেপ সম্পর্কে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়ন করা হয়েছে। আশা করছি কোন প্রকার বিশৃঙ্খলা ঘটবে না।



Tag
আরও খবর