দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

সাতক্ষীরায় আত্নসমর্পনকৃত জলদস্যুদের মাঝে র‌্যাবের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ

 

  সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে চুয়ান্ন জন আত্নসমর্পনকারী জলদস্যুর মাঝে  বরিশাল র‌্যাব-৮ এর  উদ্যোগে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।


রবিবার (২৫ জুন) দুপুরে র‌্যাবের মহাপরিচালকের পক্ষ থেকে বরিশাল র‌্যাব-৮ এর এএসপি মোহাম্মদ ফয়জুল ইসলাম আত্নসমর্পনকারী জলদস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।


বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবন, বাদামকিসমিস, জিরা, মসলা, পেঁয়াজ সহ অন্যান্য সামগ্রী।


ঈদ উপহার সামগ্রী বিতরণকালে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয় আত্নসমর্পনকারী জলদস্যু সংক্রান্ত এ পর্যন্ত ৫৩টি মামলা নিষ্পত্তি হয়ে গেছে এবং ১৩০টি মামলা নিষ্পত্তি হওয়ার প্রক্রিয়াধীন আছে।


তিনি আরও বলেন আত্নসমর্পনকারী জলদস্যুরা পুর্নবাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্নসমর্পনকারী জলদস্যু/বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যাতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে।  


এছাড়া র‌্যাব ফোর্সেস ডিজির পক্ষ থেকে জলদস্যুদের পূর্ববতী দক্ষতা অনুযায়ী এবং ক্ষেত্র বিশেষ নতুন করে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিত করে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা অব্যাহত রাখা হয়েছে।


র‌্যাবের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী পাওয়ার পর জলদস্যুপরিবারের সদস্যরা মত প্রকাশ করে র‌্যাবের এ ধরনের উদ্যোগে সাধুবাদ জানান।


আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৬ ঘন্টা ১৭ মিনিট আগে