শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

পটুয়াখালী জেলা পর্যায় জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন গলাচিপা উপজেলা নির্বাহী

জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২৩ (পটুয়াখালী জেলা পর্যায়) পেলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মহিউদ্দিন আল হেলাল। তিনিই ৮টি উপজেলার মধ্যে এ সম্মাননা পেলেন। গলাচিপা সাধারণ জনগণের এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। 


মঙ্গলবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কারটি তার হাতে তুলে দেন জেলা প্রশাসক মো: শরিফুল ইসলাম। এ শ্রেষ্ঠত্বের পুরস্কারে ছিল নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদ।


প্রসঙ্গত, সরকারি কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে "সোনার বাংলা গড়ার প্রত্যয় : জাতীয় শুদ্ধাচার কৌশল" শিরোনামে "শুদ্ধাচার পুরস্কার নীতিমালা ২০২১" এর আলোকে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে এ পুরস্কার প্রদান করা হয়।


সততা ও নৈনিকতা, সেবাগ্রহীতাদের সেবা প্রদান, পেশাগত দক্ষতা ও প্রযুক্তির ব্যবহার, অধস্তন কর্মচারীদের তত্ত্বাবধান ও পরীবীক্ষণ, দলগত কাজের সমন্বয়, সময়ানুবর্তীতা ও শৃঙ্খলাবোধ, কর্তব্যনিষ্ঠা ও স্ব-প্রণোদিত উদ্যোগ, উদ্ভাবন ও সংস্কার কার্যক্রমে আগ্রহ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত দায়িত্ব পালনসহ সর্বমোট ১০টি সূচকে মূল্যায়নের মাধ্যমে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত করা হয়।


পুরস্কার হিসেবে সরকারি অর্থায়নে ক্রেস্ট, সনদপত্র ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ নগদ অর্থ প্রদান করা হয়।

আরও খবর