শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

বিকাল ৪টা ৫মিনিটে চালু হলো পায়রার একটি ইউনিট, জাতীয় গ্রীডে যুক্ত হবে ৬৬০ মেঘাওয়াট বিদ্যুৎ

কয়লা সংকটে ২০দিন বন্ধ থাকার পর দেশের বৃহত্তম পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র আজ বিকাল ৪টা ৫মিনিটে আবার চালু হলো। তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্বাবধায়ক প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান বিষয়টি নিশ্চিত করেছেন। আপাতত দুটি ইউনিটের একটি চালু করা হলো। অপরটি চালু করতে আরো কয়েকদিন সময় লাগবে।

রেজওয়ান ইকবাল জানান, এর আগে সকালে বিদ্যুৎ কেন্দ্রটির বয়লার স্টার্ট আপ করা হয়েছে। যেকারণে সকার থেকেই চিমনি থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। টারবাইনে কয়লা লোড দেয়া শেষ হযেছে বিকার ৪টা নাগাদ। বিকাল চারটা ৫মিনিটের সময় একটি ইউনিটের ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে যা সরাসরি যুক্ত হবে জাতীয় গ্রীডে। 

তিনি জানান, এরআগে ইন্দোনেশিয়া থেকে ৪১হাজার ২০৭ হাজার মেট্টিকটন কয়লাবাহী হাজার অ্যাথেনা গত বৃহস্পতিবার রাতে পায়রা সমুদ্র বন্দরে নোঙ্গর করে। পরের দিন শুক্রবার বিকাল তিনটা থেকে লাইটার জাহাজের মাধ্যমে অ্যাথেনা মাদার ভেসেল থেকে কয়লা আনা হয় তাপ বিদ্যু কেন্দ্রে মূল জেটিতে। এরপর শনিবার দিবাগত রাত আড়ায় মাদার ভেসেল অ্যাথেনা সরাসরি তাপবিদ্যু কেন্দ্রের মূলজেটিতে ভিড়ে। আধাঘন্টা পর রাত ৩টা থেকে সরাসরি কয়লা খালাস কার্যক্রম শুরু হয়। বিরতিহীনভাবে সেই কয়লা খালাস কার্যক্রম চলছিল। 

তিনি জানান, আমরা গতরাত থেকেই বিদ্যুৎ উৎপাদনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিলাম। যারফলে নির্দিষ্ট সময়েই বিকাল চারটা ৫মিনিটে আমরা বিদ্যুৎ উৎপাদন শুরু করতে পেরেছি।

প্রসঙ্গত, ডলার সংকটের কারণে বকেয়া পরিশোধ করতে পারায় দেখা দেয় কয়লা সংকট। যার ফলে গত ২৫ মে পায়রা ১৩২০ মেঘাওয়টের একটি ইউনিট বন্দ হয়ে যায়। বাকী মজুদকৃত কয়লা দিয়ে অপর ইউনিটটি কিছুদিন চালানোর পর ৫জুন সেটিও বন্ধ হয়ে যায়। দেশের বৃহত্তম পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র উদ্ধোধনের ৩বছরের মাথায় কয়লা সংকটের কারণে বন্ধ হলে গোটা দেশে আলোচনা সমালোচনার পাশাপাশি লোডশেডিংয়েও প্রভাব পরে। 

আরও খবর