কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

আশাশুনিতে বায়নার টাকা নিয়ে জমি অন্যত্র হস্তান্তর চেষ্টার প্রতিকারে সংবাদ সম্মেলন

 আশাশুনি উপজেলার পুইজালায় ভারতে অবস্থানকারী দেবর কর্তৃক ভাবীর নিকট জমি বিক্রয়ের চুক্তিতে অর্ধেক টাকা পরিশোধের পরও জমি অন্যত্র হস্তান্তরের পায়তারার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার সকালে আশাশুনি প্রেসক্লাবে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন উত্তর পুইজালা গ্রামের মৃত কৃতক সরদারের স্ত্রী করুনা সরদার।
তিনি জানান, মৃত জ্ঞানেন্দ্র নাথ সরদারের পুত্র আমার দেবর শংকর সরদার বাংলাদেশী নাগরিক হয়েও ভারতে কাজের জন্য অবস্থান করেন। তিনি বিভিন্ন সময় গ্রামের বাড়ী পুইজালায় পৈত্রিক সম্পত্তির হারী নিতে এসে আমার সাথে বিক্রয়ে চুক্তিবদ্ধ হন। তার সমুদয় জমি বিক্রয়ের জন্য ১২ লক্ষ টাকা চুক্তি হয় এবং ৬ লক্ষ টাকা বিভিন্ন কিস্তিতে বায়না হিসাবে আমার নিকট থেকে গ্রহণ করেন। চুক্তি ছিল আগামী জুনের ৩০ তারিখের মধ্যে জমির বাকী ৬ লক্ষ টাকা গ্রহণ করে আমার বরারব তার সমুদয় সম্পত্তি কোবলা করে দিবেন। কিন্তু তালবাহানার এক পর্যায়ে আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে গোপনে পাশর্^বর্তী মৃত ভীম সরদারের পুত্র বিনয় সরদারের সাথে সক্ষ্যতা গড়ে তুলেছে। বিশ^স্ত সূত্রে জানতে পারলাম আমার দেবর শংকর সরদার বিনয় সরদারের সাথে হাত মিলিয়ে বাংলাদেশের কোন এক জায়গায় আত্মগোপন করে আছেন। অতিসত্তর শংকর সরদার আমার ৬ লক্ষ টাকা আত্মসাৎ পূর্বক তার সমুদয় সম্পত্তি অধিক দামে বিনয় কৃষ্ণকে কোবলা মূলে রেজিস্ট্রি করে দেওয়ার পায়তারা চালাচ্ছেন। বিষয়টি আমি আচ করতে পেরে প্রাথমিকভাবে আশাশুনি সাব-রেজিস্ট্রি অফিসে হাজির হয়ে লিখিত আবেদনের মাধ্যমে রেজিস্ট্রিকার্য বন্ধ রাখার ব্যবস্থা করেছি। এব্যাপারে আমি প্রতিকার প্রার্থনা করে আশাশুনি থানা অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ করেছি। বিষয়টি আমলে নিয়ে আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন সহ সকল মহলের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী করুনা সরদার সহ তার পরিবার।

Tag
আরও খবর