সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আত্মসমর্পনকৃত জলদস্যুদের র‌্যাব ৬ এর ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ

আত্মসমর্পনকৃত জলদস্যুদের র‌্যাব ৬ এর ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ


 

মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

সুন্দরবনের আত্মসমর্পণকারী ১৫ জলদস্যুদের হাতে ঈদসামগ্রী তুলে দিলেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার ২৫শে জুন সকাল সাড়ে ১১টায় র‍্যাব মহাপরিচালকের পক্ষ থেকে সাতক্ষীরা কোম্পানির  ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, লে.কর্ণেল মোঃ ফিরোজ কবির, পিপিএম, পিএসসি আত্মসমর্পনকৃত জলদস্যুদের মধ্যে উপহার সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেন।

 

ঐ খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, পোলাওয়ের চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, কিশমিশ, জিরা, মসলা, পেঁয়াজ, আলু, বাদাম সহ বিভিন্ন ঈদ উপহার সামগ্রী। ঈদুল আজহার আগমুহুর্তে র‍্যাবের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন আত্মসমর্পনকৃত দস্যুরা।

এ বিষয়ে র‍্যাব-৬ সাতক্ষীরা কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষনা করেন। এরই ধারাবাহিকতায় এখনও শান্তির সু-বাতাস বইছে সুন্দরবনে। অপহরণ করে মুক্তিপন দাবি ও হত্যার ঘটনা এখন আর নেই। অপরদিকে আত্নসমর্পনকারী জলদস্যুরা পুর্ণবাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন।

 

সরকারের পক্ষ থেকে আত্নসমর্পণকারী সকল জলদস্যু-বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল মামলা সংশ্লিষ্ট আদালত কর্তৃক নিস্পত্তির বিষয়টি প্রক্রিয়াধীন। প্রধানমন্ত্রীর সঠিক দিকনির্দেশনায় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধান ও র‍্যাবের সক্রিয় অংশগ্রহণে সুন্দরবন আজ জলদস্যুমুক্ত বলে জানান র‍্যাবের ঐ কর্মকর্তা।

 

     

 

 

 

Tag
আরও খবর