দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

ভূমি অফিসের সামনে অবৈধ স্থাপনা নির্মান, নির্মানাধীণ দ্বিতলা ভবনে সিলগালা

বরগুনার তালতলীতে ভূমি অফিসের সামনে সরকারি খাস জমিতে অবৈধ ভাবে নির্মানাধীণ দ্বিতলা ভবনে সিলগালা করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ৩ টার দিকে মালিক পক্ষকে ভবন ভেঙ্গে নেয়ার জন্য ২০ দিনের সময় দিয়ে নোটিশ প্রদান করে ভবনটি সিলগালা করেন উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারি কমিশনার (ভূমি) সিফাত আনোয়ার তুম্পা।

জানা গেছে, উপজেলা ভূমি অফিসের সামনে সদর রোডস্থ ওয়াপদা বেরিবাধের বাইরে নদী পথে ট্রলার থেকে বিভিন্ন মালামাল নিয়ে রাস্তায় ওঠার পথ দখল করে সামনে আড়াল দিয়ে দোতলা ভবন নির্মান করেছেন ভাই ভাই আবাসিক হোটেলের মালিক মোঃ নাজিম উদ্দিন।  এ বিষয় নির্মানাধীন ভবনের মালিক মোঃ নাজিম উদ্দিন বলেন, সদর রোডস্থ ভূমি অফিসের সামনে আমার ক্রয়কৃত দোকানের পিছনে যে ভবন করেছি সে জমির বার্ষিক বন্দোবস্ত নেয়ার জন্য আবেদন করেছি। আবেদনের সে কপি বরগুনা জেলা অফিসে জমা আছে। সেখানে অতিরিক্ত টাকা চাওয়ার কারনে ডিসিআর আনা হয়নি। 

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) সিফাত আনোয়ার তুম্পা বলেন, নদী পথে ট্রলার থেকে বিভিন্ন মালামাল নিয়ে রাস্তায় ওঠার পথ দখল করে সামনে আড়াল দিয়ে দোতলা ভবন নির্মান করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে নির্মানাধীন ভবনটিকে সিলগালা করা হয়েছে। ভবনের মালিক ২০ দিনের মধ্যে ভবনটি ভেঙ্গে নেয়ার মুচলেকা দিয়েছেন। 
Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

১ ঘন্টা ৪০ মিনিট আগে