জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ঝিনাইগাতী সীমান্তে লেবু বাগান থেকে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

সরিষাবাড়িতে সৌদির সাথে মিল রেখে ঈদের নামাজ আদায়।

মোঃসিহাব উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধিঃ- জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে প্রায়  ৪ শতাধিক নারী-পুরুষ ঈদুল আযহার নামাজ পালন করেছেন। 

আজ বুধবার  (২৮ জুন ) সকাল ৮টায় পৌরসভার বলার দিয়ার পশ্চিম পাড়া আজিম উদ্দিন মাস্টার বাড়ি জামে মসজিদ মাঠে এ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

এলাকাবাসী  সূত্রে জানা যায়, পৌরসভার পশ্চিম  বলারদিয়ার আজিম উদ্দিন মাস্টার বাড়ি জামে মসজিদ মাঠে প্রতি বছরের ন্যায়  বুধবার   ( ২৮ জুন) বলারদিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন ঈদুল আজহা নামাজে ইমাম হিসাবে দায়িত্ব পালন করেন। এতে সরিষাবাড়ী উপজেলার বলারদিয়ার, মুলবাড়ী, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুঠিয়ারপাড় ও বগারপাড় গ্রাম কতিপয় লোকজন একএিত হয়ে  ঈদের নামাজ আদায় করেন।

মাওলানা আজিম উদ্দিন মাস্টার  জানান, আমরা ২০০৫ সাল সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করে থাকি।

প্রতি বছরের ন্যায় এবছরের যার যার মতো কেউ গরু কেউ ছাগল কুরবানি করে থাকি।

তিনি বলেন, এই নামাজ নিয়ে অনেকের মাঝে মতপার্থক্য থাকলেও কোরআন-হাদিসের সঠিক নির্দেশনা মোতাবেক সালাত আদায় করা হয়েছে এবং সঙ্গে কোরবানিও করা হবে।


তবে এই নামাজ নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মাদ নাজমুল হুদা ফয়জী। তিনি   বলেন, যারা কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস মানে না তারাই এ সমস্ত বিভ্রান্তিকর কাজ করে চলেছেন।


আরও খবর