জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ

ঈদে ভোমরা স্থলবন্দরে ৫দিন ছুটির ফাঁদে

ঈদে ভোমরা স্থলবন্দরে ৫দিন ছুটির ফাঁদে

 


 

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গতকাল মঙ্গলবার থেকে টানা ৫দিনের ছুটির কবলে পড়েছে বাংলাদেশ ও ভারতের সাতক্ষীরার ভোমরা ও ঘোজাডাঙ্গা স্থলবন্দর। এর ফলে ২৭শে জুন ২৩ ইং থেকে আগামী ১জুলাই পর্যন্ত ভোমরা ও ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম কার্যত বন্ধ থাকবে। তবে এসময় বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি স্থলবন্দর ব্যবহার করে যাতায়াত করতে পারবেন জানিয়েছে ভোমরা ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

 

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ২৭শে জুন থেকে ১জুলাই (শনিবার) পর্যন্ত বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর। ফলে টানা ৫ দিন ভোমরা স্থলবন্দরে কোন আমদানি-রপ্তানি হবে না। তবে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।

তিনি জানান, আগামী ২জুলাই রবিবার থেকে পুনরায় স্বাভাবিকভাবে বাংলাদেশ ও ভারতের সাতক্ষীরার ভোমরা ও ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা শুরু হবে।

Tag
আরও খবর