দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

নাসিরনগরে গরু নিয়ে পাড় হওয়ার সময় পানির স্রোতে ডুবে একজনের মৃত্যু

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা :


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর  উপজেলার খরস্রোতা তিতাস নদীর কুকুরিয়া ব্রিজ সংলগ্ন খালে গরু নিয়ে পাড় হওয়ার সময় খরস্রোতে ডুবে  গিয়ে  একজনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় স্থানীয়দের সহযোগীতায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তি  হলেন উপজেলার গোকর্ণ ইউনিয়ন এলাকার গোকর্ণ  কপালী পাড়ার  কৈলাস নন্দীর ছেলে চিত্ত রঞ্জন নন্দী  (৬৫)। 


জানা গেছে, কয়েক দিনের  ভারী বৃষ্টিপাতের কারণে উজান থেকে নেমে আসা  ঢলে তিতাস  নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ঘুর্নি সৃষ্টি হয়।


গরু চড়াতে গিয়ে এপাড় থেকে ওপারে খাল পাড় হতে গিয়ে নিখোঁজ ব্যক্তি  অসাবধানতাবশতঃ  পা পিছলে ডুবে যান এবং একপর্যায়ে নিখোঁজ হন।স্থানীয় লোকজন,পুলিশ টিম  ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুধবার সকাল ১১ ঘটিকা হতে সারাদিন খোঁজাখুঁজির পরও নিখোঁজ ব্যক্তিকে  উদ্ধার করতে পারেনি। পরে সন্ধ্যা  ৬ টার দিকে  দূরবর্তী খরস্রোতা নদীর বুকে  চিত্ত নন্দীর  মরদেহ ভেসে উঠে।


স্থানীয়দের সহায়তায় তার মরদহে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গোকর্ণ  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহিন   বিষয়টির  সত্যতা নিশ্চিত করেছেন।

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৬ ঘন্টা ১৬ মিনিট আগে