জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলমান ঠাকুরগাঁওয়ে সোনার মূর্তির লোভ দেখিয়ে প্রতারণা, ভাই-বোন গ্রেপ্তার এক পশলা বৃষ্টিতেই ডুবে যায় বাবুপুর, উন্নয়নের ছোঁয়া নেই ড্রেনেজ ব্যবস্থায় র‌্যাবের অভিযানে খুশি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ দিনাজপুরে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বিএনপি জনবান্ধব ও সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার --এমপি জাহাঙ্গীর আলম ‎লোকালয়ে অজগরের হানা: উদ্ধার করে সুন্দরবনের অবমুক্ত আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে ইউএনও লাখাইয়ের মিনি কক্সবাজার নামে পরিচিত চিকনপুর ব্রিজে বর্ষার আগমনে বাড়ছে পর্যটকদের ভিড়। লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রম শুরু। তজুমদ্দিন চর ব্লক লিডারের অত্যাচারের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন। গোয়ালন্দের সন্তান রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের মৃত্যু ঘিরে প্রশ্ন, তদন্ত চায় পরিবার গোয়ালন্দে অটোরিক্সা চালককে হত্যা, গাড়ি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি জব্দ দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মোল্লা লালপুরে বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ অনুষ্ঠিত কচুয়ায় নিজ অর্থায়নে সড়কে গর্ত ভরাট করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হুসাইন জাকির

রামগড় অনাথ আশ্রম পরিদর্শন ও শিক্ষা উপকরণ বিতরণ

 

খাগড়াছড়ির রামগড়ে স্বামী বিবেকানন্দ অনাথ আশ্রম পরিদর্শন ও অনাথ শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন চট্টগ্রামস্ত রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ।


বৃহস্পতিবার ২৯ শে জুন সকাল এগারোটায় স্বামী শক্তিনাথানন্দ মহারাজ রামগড় পৌরসভার ২নং ওয়ার্ডের সুকেন্দ্রাই পাড়ারস্ত রামকৃষ্ণ মিশন ও স্বামী বিবেকানন্দ অনাথালয়ে এসে পৌছালে রামগড় অনাথালয়ের অধ্যক্ষ প্রভু সেবানন্দ মহারাজ সহ পরিচালনা পর্ষদের সদস্যরা তাকে অভ্যর্থনা জানান। 


পরিদর্শন শেষে মহারাজ অনাথ আশ্রমের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ,ও নিত্যব্যবহার্য্য সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল খাতা,কাগজ,কলম,পেনসিল,পেনসিল কাটার,ধুতি,চাদর,টুথব্রাশ, টুথপেষ্ট , নেইলকাটার ও সাবান।রামগড় রামকৃষ্ণ মিশন ও বিবেকানন্দ অনাথ আলয় পরিদর্শন শেষে চট্টগ্রাম মিশনের অধ্যক্ষ স্বামী শক্তি নাথানন্দ মহারাজ অনাথ শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা অর্জন ও সুশৃংখল জীবন যাপনে ধর্মীয় অনুশাসন মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন। 




এ সময় চট্টগ্রাম রামকৃষ্ণ মঠ ও মিশনের সহসম্পাদক তাপস হোড়,চট্টগ্রামের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঋষিকেষ শীল, 


চট্টগ্রামের ব্যবসায়ী অসিত হোড়,খাগড়াছড়ি রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি ভুবন মোহন ত্রিপুরা, রামগড় রামকৃষ্ণ মিশনের সভাপতি রামেশ্বর শীল, শিক্ষক কমল মজুমদার, শিক্ষিকা রত্নাভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন। 

আরও খবর