দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-07-2023 09:48:45 am

© সংগৃহীত ছবি


শত ভোগান্তি আর বিড়ম্বনা পেরিয়ে যারা ঈদ উদযাপন করতে নাড়ির টানে বাড়ি গিয়েছিলেন, কর্মদিবস শুরু হওয়ায় জীবিকার তাগিদে আবারো ঢাকায় ফিরেছেন তারা। 


রোববার (২ জুলাই) ভোর থেকেই রাজধানীর বাস, লঞ্চ ও রেল স্টেশনগুলোতে ঢাকায় ফেরা মানুষের ভিড় চোখে পড়ে।


সরেজমিন ঘুরে দেখা গেছে, সকাল থেকেই বাসটার্মিনালগুলোতে ঢাকামুখী যাত্রীদের চাপ দেখা গেছে। লঞ্চ ও ট্রেনেও যাত্রীচাপ ছিল তুলনামূলক বেশি। সকাল থেকে সিডিউল অনুযায়ীই রাজধানীতে প্রবেশ করেছে ট্রেন।


রাজধানী ফেরা মানুষজন বলছেন, ঈদের ছুটি শেষে আজ থেকে অফিস-আদালত খুলেছে। তাই জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে হয়েছে। বাড়ি যাবার পথে সড়ক- মহাসড়কগুলোতে যানজটে ভোগান্তি পোহাতে হলেও, ঢাকায় ফিরতে তেমন কোনো ভোগান্তি হয়নি।


রাজশাহী থেকে আসা ব্যাংক কর্মকর্তা তোফায়েল আহমেদ বলছেন, আজ থেকে ব্যাংক খোলা। তাই ভোরেই ঢাকায় ফিরতে হয়েছে। ছেলে-মেয়েদের স্কুল বন্ধ থাকায় পরিবারের কেউ আসেনি। তারা আগামী সপ্তাহে আসবে।


পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েকদিন শুধু ঢাকা ছাড়ার যাত্রীর চাপ ছিল। ফেরার পথে গাড়িগুলো একরকম খালি আসতো। এখন যাওয়া ও আসায় বেশ ভালো যাত্রী আছে।


গত ২৯ জুন সারাদেশে উদযাপিত হয় মুসলিম ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। ঈদ উপলক্ষে প্রথমে ২৮, ২৯ ও ৩০ জুন নির্ধারিত হয় সরকারি ছুটি। পরে সরকারের নির্বাহী আদেশে ২৭ জুনও সাধারণ ছুটি ঘোষণা করা হয়।


এতে ঈদে সরকারি ছুটি মেলে চারদিন। ৩০ জুন চারদিনের ছুটি শেষ হলেও ১ জুলাই সাপ্তাহিক ছুটি শনিবার। ফলে আরো এক দিন ছুটি পেয়ে যান সরকারি চাকরিজীবীরা। ফলে টানা পাঁচ দিন ছুটি মেলে তাদের।

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৪ ঘন্টা ১১ মিনিট আগে