শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

পটুয়াখালীর পায়রা বন্দরে ৩৬ হাজার ৫৭০ মেট্রিক টন কয়লা নিয়ে আরও একটি বিদেশি জাহাজ।

পটুয়াখালীর পায়রা বন্দরে ৩৬ হাজার ৫৭০ মেট্রিক টন কয়লা নিয়ে এবার ভিড়েছে এমভি পাভো ব্রেভ নামের আরও একটি বিদেশি জাহাজ।


শনিবার মধ্যরাতে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে এ জাহাজটি পায়রা বন্দরের আউটারেজে এসে পৌঁছায়। পরে রোববার সকাল ৯টার দিকে পানামার পতাকাবাহী জাহাজটি পায়রা বন্দরের অভ্যন্তরীণ নোঙরে ভেড়ে। দুপুরে লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু হয়। ৪ থেকে ৫ হাজার টন কয়লা লাইটারের মাধ্যমে খালাসের পর তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে রাতে জাহাজটিকে নেওয়ার পর পুরোপুরি কয়লা খালাস শুরু হবে। 


পায়রা বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান বলেন, কয়লা সংকটে ২০ দিন বন্ধ থাকার পর তাপবিদ্যুৎ কেন্দ্রটি পুনরায় চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা দ্বিতীয় জাহাজ এটি। সাড়ে ৯ মিটার গভীরতার এ জাহাজটি ২০০ মিটার দীর্ঘ ও ৩২ মিটার প্রস্থ।


সংশ্লিষ্টরা জানান, এর আগে ডলার সংকটে কয়লার বকেয়া পরিশোধ করতে না পারায় গত ৫ জুন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। পরে ৭ লাখ ৩০ হাজার মেট্রিক টন কয়লা আমদানির জন্য এলসি খোলার পর গত ২২ জুন ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি এ্যাথেনা নামে একটি জাহাজ বন্দরে আসে। ওই কয়লা দিয়ে ২৫ জুন বিদ্যুৎ কেন্দ্রটির একটি ইউনিট উৎপাদনে যায়। এর মাধ্যমে কেন্দ্রটির বিদ্যুৎ জতীয় গ্রিডে যুক্ত হয়।


পর্যায়ক্রমে আরও জাহাজ আসবে জানিয়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, শিগগিরই ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটেরও উৎপাদন শুরু হবে। এর মধ্য দিয়েই পুরোপুরি উৎপাদনে ফিরবে পায়রা।

আরও খবর