শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু

লোহাগড়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ



নড়াইলের লোহাগড়ায় সিরাজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
গত সোমবার দিবাগত রাতে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রামে এ ঘটনা ঘটে।নিহত সিরাজুল ইসলাম ওই গ্রামের মৃত মোকাদ্দেস মোল্যার ছেলে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সুত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় নিহত সিরাজুল ইসলামের ছেলে মহব্বত মোল্যা মোবাইলে টাকা রিচার্জের জন্য নদীর ওপারে আলীগঞ্জ বাজারে যায়। সেখান থেকে ফেরার পথে প্রতিবেশী মৃত গফ্ফার মোল্যার ছেলে শান্ত মোল্যার সাথে কথাকাটাকাটি হয় মহব্বতের।মহব্বত বাড়ি ফিরে তার বাবাকে এ বিষয়ে জানালে সিরাজুল ইসলাম শান্তকে ডেকে ঘটনার বিষয় জানতে চাইলে উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পযর্য়ে হাতাহাতি হয়। পরে শান্ত ক্ষিপ্ত হয়ে ৮/১০ জন লোক নিয়ে সিরাজুল ইসলামের ওপার রড ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়।তাদের হাতে থাকা রড ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে সিরাজুলকে।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সিরাজুলকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শান্ত পলাতক রয়েছেন। মোবাইল ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। আজ মঙ্গলবার লাশ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর