দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

বগুড়ার শেরপুরে কামড় দিয়ে ছিঁড়ে নিল কান, আহত ৫



বগুড়ার শেরপুর উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে নারীসহ তিনজনকে কামড়িয়ে আহত করেছে। এদের মধ্যে শাহিনের কানে কামড় দিয়ে ছিঁড়ে নেওয়ার ঘটনায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শাহিন (৩৩), রিফাত (১৯) ও ফেরদৌসীকে (৫২) কামড়িয়ে আহত করে। অপর পক্ষের হাসিনা (৫০), জনি (২৪) আহত হয়েছে।  মঙ্গলবার (৪ জুলাই) সকালে মির্জাপুর ইউনিয়নের মদনপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 
জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের মদনপুর গ্রামের উত্তরপাড়া গ্রামে মৃত সোহরাওয়ার্দী হোসেনের ছেলে শাহিন হোসেনের বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের প্রতিপক্ষ মৃত সবুর উদ্দীনের স্ত্রী হাসিনা বেগমের সাথে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মৃত সবুর উদ্দীনের স্ত্রী হাসিনা বেগম গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে শাহিনের বাড়ির সামনে ফেলানো ইট সরাতে বলে। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে হাতা-হাতি শুরু হয়। একপর্যায়ে জনি লাঠি দিয়ে শাহিন হোসেনকে আঘাত করলে মাটিতে পড়ে গেলে হাসিনা বেগম শাহিনের কান কামড় দিয়ে ছিড়ে নেয়। তার আত্মচিৎকারে রিফাত ও ফেরদৌসী এগিয়ে গেলে রিফাতের পিঠে কামড় দেয় এবং ফেরদৌসীর হাতে কামড়দিয়ে আহত করে। পরে আত্মীয় স্বজন ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে দেয়। এ ঘটনায় শাহিন হোসেন শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে হাসিনা বেগম জানান আমার জায়গায় ইট রাখা হয়েছে। সেই জায়গা ইটসহ শাহিন টিন দিয়ে বেড়া দিতে নিলে আমরা তাদের বাধা দিতে গেলে আমার মারধর করে আহত করে। তখন তাদের হাত থেকে বাঁচতেই কামড় দেয়। 

এ ব্যাপারে শেরপর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বিজয় বাংলাকে বলেন, এ ঘটনায় উভয় পক্ষের অভিযোগ পেয়েছি।

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৩ ঘন্টা ৪ মিনিট আগে