শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু

পরকীয়ার প্রলোভনে আটকে রেখে মুক্তিপণ দাবি, দম্পতি গ্রেফতার


নড়াইলে পরকীয়া প্রেমের প্রলোভন দেখিয়ে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় নড়াইল সদর থানা পুলিশ। সোমবার (৩ জুলাই) বিকেলে নড়াইল সদর উপজেলার মুচিরপুল এলাকায় অভিযান চালিয়ে ওই দম্পতিকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- নড়াইল সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. মিজানুর শেখের ছেলে মো. সিফাত শেখ (২১) ও সিফাতের স্ত্রী মোসা. রিক্তা খানম (১৬)।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার জুলাই সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার মির্জাপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত শেখ রহম আলীর ছেলে শেখ মাসুদ হাসানকে (৪৫) সিফাত-রিক্তা দম্পতি পরকীয়া প্রেমের প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে আনেন। পরে তারা তাকে রাতভর আটক রেখে মারধর ও দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নড়াইল সদর থানাধীন মুচিরপোল এলাকা থেকে মাসুদ শেখকে উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করে।

ভিকটিমের দেওয়া তথ্য অনুযায়ী, আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের ভাড়া বাসা থেকে মাসুদ শেখকে নির্যাতনে ব্যবহৃত একটি লোহার তৈরি চাপাতি, একটি দেশীয় তৈরি লোহার চাইনিজ কুড়াল সদৃশ অস্ত্র ও দুটি আয়তাকার লোহার রড উদ্ধার করা হয়।

ওসি ওবায়দুর রহমান জানান, আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর