শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু

নড়াইলে পুলিশ সুপার মহোদয়ের সাথে ৭৫ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আগত প্রশিক্ষণার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম


৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উপলক্ষে নড়াইলে আগত প্রশিক্ষণার্থীদের সাথে সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয়ের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। আজ ৫ জুলাই পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে আগত ১০ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করা হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও প্রশিক্ষণার্থীদের মাঝে পরিচয়পর্ব শেষে নড়াইল জেলা ও জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থীদের বিস্তারিত তথ্য তুলে ধরেন জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), নড়াইল। পুলিশ সুপার মহোদয় এ সময় প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পুলিশ সুপার জনাব মোসা: সাদিরা খাতুন প্রশিক্ষণার্থীদের উদ্দেেশ্য বলেন, "দেশের সর্ব্বোচ্চ বিদ্যাপিঠ থেকে লেখাপড়া সম্পন্ন করে বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার হয়েছেন, এখন নিজের অর্জিত জ্ঞান এবং প্রশিক্ষণের মাধ্যমে বাস্তব জ্ঞানকে দেশের কল্যাণে এবং জনগণের সেবায় কাজে লাগাতে হবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আপনাদের মতো মেধাবী, উদ্যোমী, আইটি বিষয়ে দক্ষ অফিসারদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।" সকলে সম্মিলিতভাবে সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করার এবং জনমুখী প্রশাসন গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। পুলিশ সুপার জনাব মোসা: সাদিরা খাতুন মহোদয় প্রশিক্ষণার্থীদের বঙ্গবন্ধুর "অসমাপ্ত আত্মজীবনী" বই উপহার দেন।


এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), জনাব দেবব্রত সরকার, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, নড়াইলসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


নড়াইলে আগত প্রশিক্ষনার্থীবৃন্দ হলেন- জনাব শপথ বৈরাগী, সহকারী কমিশনার, জনাব মোঃ আলমগীর হোসেন, সহকারী কমিশনার, জনাব মোঃ রাশেদুল ইসলাম রানা, সহকারী পুলিশ সুপার, জনাব নাঈমা জাহান সুমাইয়া, সহকারী কমিশনার, জনাব সুমাইয়া জাহান ঝুরকা, সহকারী কমিশনার, জনাব মোঃ রাশেদুল ইসলাম, সহকারী কমিশনার, জনাব মোঃ নাবিল হোসেন, সহকারী কমিশনার, জনাব রবিন হালদার, সহকারী পুলিশ সুপার, জনাব এস, এম, নাজমুস ছালেহীন, সহকারী কমিশনার, জনাব মোঃ তামশিদ ইরাম খান, সহকারী কমিশনার, জনাব সাদমান সাকিব, সহকারী সচিব।

আরও খবর