শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু

নড়াইলে নৈশ প্রহরী হত্যা, প্রধান ২ আসামি গ্রেফতার





নড়াইল লোহাগড়া থানার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রামে ভাগ্নের রডের আঘাতে মামা মো. সিরাজুল ইসলাম মোল্লা(৫৫) হত্যাকাণ্ডের শিকার হয়েছে। নিহত সিরাজুল ইসলাম ওই গ্রামের মৃত মোকাদ্দেস মোল্লার ছেলে। সোমবার (৩ জুলাই)  রাতে নিহতের নিজ বাড়ির পাশে হত্যাকাণ্ডের এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহতে স্ত্রী বাদী হয়ে ৫ জুলাই ১৫ জনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে লোহাগড়া থানায় একটি এজাহার দায়ের করে। যার প্রেক্ষিতে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মামলা রুজুর পর পরই অদ্য ৬ জুলাই লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব নাসির উদ্দিন এবং জেলা গোয়েন্দা শাখা(ডিবি) এর পুলিশ পরিদর্শক জনাব সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব জামিল কবির ও এসআই (নিঃ) অপু মিত্র, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর এসআই(নিঃ) আলী হোসেন এবং লোহাগড়া থানার এসআই(নিঃ) অমিত ও এসআই (নিঃ) মামুন সঙ্গীয় ফোর্সসহ যৌথ অভিযান চালিয়ে প্রধান দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত প্রধান দুই আসামি হলেন-মোঃ শান্ত শেখ(২২) ও মোঃ সবুজ শেখ(৩০)। তারা লোহাগড়া উপজেলার রায়গ্রামের মৃত গফফার শেখের ছেলে।

অনুসন্ধানে জানা যায়, নৈশ প্রহরী সিরাজুল ইসলামের সাথে আসামিদের দীর্ঘদিন যাবৎ সামাজিক বিরোধ ছিল। পূর্বের কলহের জের ধরে ঘটনার রাতে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমের বাড়ির পাশে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ওত পেতে থাকে। ভিকটিম সিরাজুল কর্মস্থলে যাওয়ার সময় আসামিরা তার উপর হামলা করে। এতে সে গুরুতর রক্তাক্ত জখম হয়। সংবাদ প্রাপ্তির সাথে সাথে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আহত মো: সিরাজুল ইসলামকে চিকিৎসার জন্য লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও খবর